চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার সকালে আদালতে যাবেন খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৯:৫৮ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
এফডিসিতে খালেদা জিয়া

এফডিসিতে খালেদা জিয়া

বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে আদালতে যাবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আদালতের উদ্দেশে সকাল ১০টায় তার গুলশানের বাসভবন থেকে রওনা হওয়ার কথা রয়েছে।

চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন: আমি যেমন থাকি, যেখানে থাকি, যেভাবে থাকি- দেশবাসীকে কখনো ছেড়ে যাবো না। আপনাদের খালেদা জিয়া কোন অন্যায় করেনি।

তিনি আরো বলেন: আমি যেকোন পরিস্থিতির জন্য প্রস্তুত। জেলের ভয় আমাকে দেখিয়ে লাভ হবে না। আমি মাথা নত করবো না। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে আমি সরবো না।

‘ভুয়া কাগজপত্র দিয়ে এটি তৈরি করা হয়েছে, আইনজীবীরা তা প্রমাণও করেছে। জিয়া অরফানেজের সঙ্গে আমি কখনো জড়িত ছিলাম না। তাছাড়া, একটি টাকাও তছরুপ হয়নি। সমস্ত টাকা ব্যাংকে জমা আছে, সুদে-আসলে তিনগুণ হয়েছে। একটি টাকাও সরকারের নয়। ভুয়া কাগজপত্র তৈরী করে মিথ্যা মামলায় আমাকে ও আমার ছেলেকে জড়ানো হয়েছে। মামলায় ন্যায়বিচার হলে আমার কিছুই হবে না। আমি বেকসুর খালাস পাবো।’

তাকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা চলছে দাবি করে খালেদা জিয়া বলেন, সেই চেষ্টা কখনো সফল হবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT