চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

চ্যানেল আইয়ে আগামী বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) শুরু হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’। উচ্চাঙ্গ সংগীতের এই মহাযজ্ঞ শুরু হবে ওইদিন সাড়ে ৫টা থেকে, টানা চলবে পরদিন সকাল সাড়ে ৮টা ৪৫ মিনিট পর্যন্ত।

গেল চার বছরের সফলতার পর পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে ‘ইস্পাহানী মির্জাপুর চ্যানেল আই বাংলা খেয়াল উৎসব’। বাংলা ভাষায় খেয়ালকে জনপ্রিয় করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। চ্যানেল আইয়ের ছাদ বারান্দা থেকে এই উৎসব সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলা খেয়াল উৎসব নিয়ে বিস্তারিত তুলে ধরতে তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে মঙ্গলবার দুপুরে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। সেখানে ‘বাংলা খেয়াল উৎসব’ নিয়ে বিস্তারিত তুলে ধরেন উৎসবের অন্যতম আয়োজক, বাংলা খেয়ালের উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান।

তিনি বলেন, সংস্কৃতির যে পরিশীলন হয় উচ্চাঙ্গ সংগীতের মাধ্যমে। এই সংগীতকে প্রসারের জন্য চ্যানেল আই কাজ করছে। আগে খেয়াল শোনার ব্যাপারে মানুষ আগ্রহী হয়নি, চ্যানেল আইয়ের এ উৎসবের কারণে অনেকেই খেয়াল শোনা এবং চর্চার ব্যাপারে আগ্রহী হচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। তিনি বলেন, চ্যানেল আই প্রতিষ্ঠার শুরু থেকে সংস্কৃতির বিভিন্ন অংশ প্রসারে কাজ করে। খেয়াল তথা উচ্চাঙ্গ সংগীত যে কোনো সংগীতের প্রাণ। ছোটবেলায় যখন উচ্চাঙ্গ সংগীত টেলিভিশনে দেখতাম, তখন সেভাবে আগ্রহ দেখানো হতো না। কিন্তু এখন সময় পাল্টেছে। সুন্দরভাবে খেয়াল বা উচ্চাঙ্গ সংগীত পরিবেশিত হচ্ছে। মানুষের দৃষ্টিও বদলাচ্ছে। খেয়াল উর্দু, হিন্দিতে হতো। এখন বাংলায় খেয়াল হচ্ছে। আর কয়েক বছরের মধ্যে বাংলা খেয়ালের আরও বড় উৎসবে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইস্পাহানী মির্জাপুর চা এর সেলস এন্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজার মো. হারুন। বাংলা খেয়াল ও চ্যানেল আইয়ের সঙ্গে থাকতে পেরে তার কোম্পানির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। অন্যানের মধ্যে আরও ছিলেন করিম শাহবুদ্দিন,অনীল কুমার সাহা, হারুনুর রশিদ, সেলিনা আজাদ প্রমুখ।

Reneta

বরাবরের মতো এবার বাংলা খেয়াল প্রযোজনা করছেন অনন্যা রুমা। তিনি জানান, এর আগে যারা গান করেছেন তারাই গাইবেন। থাকবেন ৪৫ জন একক শিল্পী, ২০০ শিশুর মাধ্যমে বাংলা খেয়াল উদ্বোধন এবং ১০ দলে ১০০ জন শিল্পীর পরিবেশনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজাদ রহমানবাংলা খেয়াল উৎসবলিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT