বৃহস্পতিবার বিএনপির নির্বাহী কমিটির সম্পাদকদের যৌথসভা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলে নির্বাহী কমিটির সম্পাদকদের নিয়ে যৌথসভা আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বুধবার চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
তবে কী কারণে দলের চেয়ারপার্সনের অনুপস্থিতিতে এ যৌথসভা ডাকা হয়েছে তার প্রকৃত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বিএনপির সূত্র বলছে, সমসাময়িক রাজনৈতিক বিষয়সহ নানা দিক নিয়ে আলোচনা হতে পারে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






