চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার দেশে আসছে ২০ লাখ ভ্যাকসিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১.৩০টায় ২০ লাখ ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো আব্দুল মান্নান।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকাল ভারত সরকারের উপহার হিসেবে ২০ লাখ ভ্যাকসিন আসবে দেশে। সেই ভ্যাকসিন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি।

Banglabid

বেক্সিমকোর সূত্র উল্লেখ করে তিনি বলেন, আগামী ২৫ জানুয়ারি আসবে ৫০ লাখ ভ্যাকসিন, যেসব ভ্যাকসিন মূলত সেরাম ইনস্টিটিউট থেকে কেনা হয়েছে। এভাবে মোট ৭০ লাখ ভ্যাকসিন পাচ্ছি আমরা।

তারমধ্য থেকে ৬০ লাখ ভ্যাকসিন প্রথম ধাপে প্রয়োগ করা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য সচিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব জুয়েনা আজিজ, আইসিটি সচিব এন এম জিয়াউল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা এবিএম খুরশীদ আলম।

Reneta

২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন হাতে পাওয়ার পরই সরকার ঢাকায় প্রথম পর্যায়ের করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করতে সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে ২৭ বা ২৮ জানুয়ারি। এদিন ২০ থেকে ২৫ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে প্রতিনিধিত্বশীল ব্যক্তিকে করোনা ভ্যাকসিন দেবে। এর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকার চারটি হাসপাতালে ৪০০-৫০০ জন স্বাস্থ্যকর্মীদের করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এর জন্য ঢাকার চারটি হাসপাতাল নির্ধারণ করেছে সরকার।  হাসপাতালগুলো  হলো, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতার।

প্রথম পর্যায়ে সারাদেশে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে করোনার ভ্যাকসিন প্রদান কেন্দ্র হবে। তবে এখনই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে না করোনা ভ্যাকসিন কেন্দ্র।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভ্যাকসিনস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬

কামিন্স এভাবে বলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ বাড়বে?

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপীয় দেশগুলোকে হুমকি দিলেন পুতিন, মূলে রয়েছে যে ঘটনা

আগস্ট ১২, ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT