বিনোদন

বৃহস্পতিবার চ্যানেল আইয়ে সাইমন-তমার ছবি

বৃহস্পতিবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘তোমার কাছে ঋণী’

সাইমন ও তমার রোমান্টিক ছবি বৃহস্পতিবার চ্যানেল আইয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইমন ও তমা একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রোমান্টিক মুহূর্তে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অর্ধশতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছিলো চিত্রনায়ক সাইমন ও চিত্রনায়িকা তমা মির্জা অভিনীত তারকাবহুল ছবি ‘তোমার কাছে ঋণী’। বড় পর্দায় মুক্তির পর ছোটপর্দাতেও ছবিটি দেখেছেন দর্শক। সাইমন-তমা ভক্তদের জন্য আবারও এলো সেই সুযোগ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে‘তোমার কাছে ঋণী’। ছবিতে সাইমন-তমা ছাড়াও অভিনয় করেছেন ববিতা, আলী রাজ, রেহানা জলি, নবাগতা শোভা, আবু সাইদ খান, প্রবীর মিত্র প্রমুখ। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহাদাৎ হোসেন লিটন।

সামাজিক ছবি ‘তোমার কাছে ঋণী’। প্রেম, ভালোবাসা নিয়ে ছবির গল্প গড়ে উঠলেও ছবিতে মা ও ছেলের সম্পর্ককে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

ছবির গান লিখেছেন কবির বকুল। কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, ডলি সায়ন্তনী, মনির খান, আলম আরা মিনু, দিনাত জাহান ও মুহিত। সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী, শওকত আলী ইমন, আলী আকরাম শুভ ও সাগির।

বিষয়:আলম আরা মিনু আলী রাজ এন্ড্রু কিশোর ডলি সায়ন্তনী তমা মির্জা দিনাত জাহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…