চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতি উন্নতির আশা

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
১০:১১ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
বন্যার কারণে জামালপুরের স্কুল ও প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দেশের দক্ষিণ ও মধ্য-দক্ষিণ অঞ্চলে অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিশেজ্ঞরা বলছেন, ব্রক্ষপুত্র-গঙ্গা-তিস্তা অববাহিকতায় মেঘের আনা গোনা কমে বৃষ্টিপাতের সম্ভাবনা কমেছে। এতে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

ব্রহ্মপুত্রের নুনখাওয়া পয়েন্ট উল্লেখযোগ্য হারে কমেছে পানি। চলতি সপ্তাহে ৬০ বছরের রেকর্ড অতিক্রম করা ব্রক্ষ্মপুত্র-যমুনা বাহাদুরাবাদ পয়েন্টে এখন পানি প্রবাহিত হচ্ছে ২০ দশমিক সাত এক মিটার উচ্চতায় যা গত বছরের সর্বোচ্চ রেকর্ডের সমান। এখনো ৪টি পয়েন্টে বিপদসীমার ওপরে বইছে যমুনা। তবে, পর্যায়ক্রমে উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বাংলাদেশে বন্যার ৯৩ শতাংশ পানির উৎস উজানের দেশ ভারত-নেপাল-ভুটান এবং চীনের অতিবর্ষণ বা বন্যা পরিস্থিতি। বাকি মাত্র ৭ শতাংশ বন্যার কারণ দেশের অভ্যন্তরের বৃষ্টি।

বিশেষজ্ঞরা বলছেন, এবার ব্রক্ষ্মপুত্র অববাহিকায় চীনের তিব্বতে অল্প সময়ে দুশো বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি হয়েছে। আর তিস্তা অববাহিকায় গত ৭৫ বছরেও এমন বৃষ্টি হয়নি। ফলে পুরো দক্ষিণ এশিয়ায় বন্যা পরিস্থিতি।

তবে, শরীয়তপুরে সুরেশ্বর ও মুন্সিগঞ্জসহ পদ্মায় বিভিন্ন পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মানিকগঞ্জ, জামালপুর, গাইবান্ধা এবং বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা আছে।

গঙ্গায় পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বৃদ্ধির হার কমে আসায় পরিস্থিতি উন্নতির আশা করছেন বিশেষজ্ঞরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: উত্তরাঞ্চলে বন্যাবন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসিকে ‘সাধারণের কাতারে’ নামিয়ে এনেছে বার্সা

পরবর্তী

ঈদের আগেই উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের আশ্বাস

পরবর্তী
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের আগেই উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের আশ্বাস

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী-শক্তি

আদালতের সঙ্গে লড়াইয়ে ভবিষ্যত শঙ্কা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে সর্বোচ্চ নিরাপত্তা, বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াড প্রস্তুত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT