চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির ভোগান্তি অব্যাহত, আরো বৃষ্টির আশঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ পূর্বাহ্ণ ২৬, জুন ২০১৫
বাংলাদেশ
A A

ভারী বৃষ্টিতে দ্বিতীয় দিনের মতো জনজীবনে ভোগান্তি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার ভারী বর্ষণ শুক্রবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অব্যাহত আছে। আরো ২৪ ঘন্টা বৃষ্টির হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।

বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে নগরবাসীকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

রাজধানীর, সদরঘাট, গুলিস্তান, পল্টন, মৌচাক, মালিবাগ শান্তিনগর, বাড্ডা, যাত্রাবাড়িসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে যাওয়ায় বাসিন্দাদের পড়তে হয়েছে নানা বিড়ম্বনায়।

সারা রাত ধরে বৃষ্টি বাড্ডা, রামপুরা, আরামবাগ, ফকিরের পুল মোড় , পুরান ঢাকার অনেক এলাকার রাস্তায় প্রায় হাটু পরিমাণ পানি জমে গেছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। আর পথচারীরা পড়েছে ব্যাপক সমস্যায়।

তীব্র গরমের পর প্রথম দুই দিনের বৃষ্টি স্বস্তির আভাস দিলেও জলাবদ্ধতা নগরবাসীকে চরম ভোগান্তিতে ফেলেছে। বৃষ্টিতে মতিঝিল বাণিজ্যিক এলাকা, দিলকুশা, পুরানা পল্টন, কাকরাইল, মৌচাক, মালিবাগ শেরেবাংলা নগর, রামপুরা, পরীবাগ, মিরপুরের গোলচত্বর থেকে কাজীপাড়া, শেওড়াপাড়া, শুক্রাবাদ, পুরান ঢাকার অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

ওয়াসা কর্তৃপক্ষ বলছে, ড্রেনেজ ব্যবস্থায় নানা বর্জ্য জমে শক্ত হয়ে অনেকটা অংশ বন্ধ হয়ে যাওয়ার কারণে বৃষ্টি হলে পানি জমে। বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বৃহস্পতিবারের পর শুক্রবার দুপুর থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।

Reneta

টানা বর্ষণের কারণে পাহাড় ধসে বান্দরবানে দুই শিশুর মৃত্যু হয়েছে। বান্দরবানের বনরূপা পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে ভূমি ধসের আশঙ্কা দেখা দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের গোল্ডেন বল বুটের দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে আছেন এমবাপ্পেও

জুলাই ১৭, ২০২৬
Ukraine vs Russia concept flags on wall with crack. Ukraine Russia war crisis, economy, political conflict, relationship concept

রাশিয়া-ইউক্রেনে নতুন করে হামলা, শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT