চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির পেটে পুরো দিন, জাগল ড্রয়ের আশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সফরে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল গুটিয়ে যায় ১২২ রানে। জবাবে স্বাগতিক দলের এক ব্যাটারই ছাড়িয়ে যান এনামুল হক বিজয়ের দলকে। উমর আমিনের ১৭৭ রানের ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩৬৭ রান তোলে পাকিস্তান ‘এ’। বৃষ্টির বাগড়ায় তৃতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। তাতে জেগেছে ড্রয়ের আশা।

বাংলাদেশের ইনিংস দীর্ঘ হয় ৪৪.৩ ওভার। ওপেনার মাহমুদুল হাসান জয় খেলেন ৬৫ রানের ইনিংস, বাকি ১০ ব্যাটার মিলে করতে পারেন কেবল ৪৯। টেস্ট দলের দুই তারকা মুশফিকুর রহিম, মুমিনুল হকও ব্যর্থ হন।

ব্যাটিংয়ে ভরাডুবি পর বোলাররা ব্যর্থ হন উইকেট তুলতে। উমর আমিন ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হন। অধিনায়ক সৌদ শাকিলের ব্যাট থেকে আসে ৭৬।

ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে মঙ্গলবার বৃষ্টি-বিঘ্নিত দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শাহীনস দুই ওভারে বিনা উইকেটে ২ রানে দিন শেষ করে। দ্বিতীয় দিনে আমিন ২১১ বল খেলে ২৩টি চার ও ৩ ছক্কায় খেলেন ১৭৭ রানের ইনিংস। ৩৪ বছর বয়সী মিডলঅর্ডার ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে ৩২তম শতক। ফিফটি হাঁকিয়ে সৌদ শাকিল ফেরত যান ৭৬ রানে।

সাদ খান ৩১ ও কামরান গুলাম ২০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৬ উইকেট অক্ষত রেখে ২৪৫ রানে এগিয়ে পাকিস্তান দলটি।

বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের মধ্যে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ১টি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব ও নাইম হাসান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামাবাদপাকিস্তান এ. চার দিনের ম্যাচবাংলাদেশ এলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কোরবানির হাট প্রস্তুত, ঢাকায় বসছে ২৭টি হাট

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে আলোচনায় যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

মে ২০, ২০২৬

ডোরিয়েলটনের হ্যাটট্রিক, ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন কিংস

মে ২০, ২০২৬

‘শুধু বাবার বুকে একটা বিরাট শূন্যতা রেখে চলে গেল’

মে ২০, ২০২৬

প্রাণনাশের হুমকি পেয়ে যা বললেন অভিনেতা সোহম

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT