সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধে ক্রসফায়ারে প্রাণ হারানো বুয়েটের মেধাবী ছাত্রী সাবেকুন নাহার সনির ত্রয়োদশ মৃত্যুবার্ষিকীতে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে মানববন্ধন করেছে সনি মেমোরিয়াল ফাউন্ডেশন।
২০০৩ সালে নিরপরাধ বুয়েট ছাত্রী সনির মৃত্যুর পর থেকে প্রতিবছর দিনটিতে ‘সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন’ দিবস হিসেবে পালন করে আসছে সনি মেমোরিয়াল ফাউন্ডেশন।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে বুয়েটের সনি চত্ত্বরে তার স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন সনি মেমোরিয়াল ফাউন্ডেশন।
বুয়েট ক্যাম্পাসে মানববন্ধন থেকে সরকার এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতাদের প্রতি শিক্ষাঙ্গনে সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে নিহত ছাত্রী সনি মেমোরিয়াল ফাউন্ডেশন।
মানববন্ধনে উপস্থিত থেকে দাবির সঙ্গে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন।







