চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুয়েটে পড়াকালীন সময়ে হিযবুত তাহরীতে যুক্ত হন জাহিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ন ২৪, মে ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

জাহিদুল ইসলাম জাহিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন সময়েই হিযবুত তাহরীর সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত হন। বর্তমানে যাত্রাবাড়ীতে অবস্থিত আলফ্রেড ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজে কর্মরত আছেন তিনি।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশের ঢাকা- পূর্ব শাখার দাওয়াহ বিভাগের প্রধান ও মিডিয়া শাখার অন্যতম সদস্য জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজমের (এটিইউ) একটি বিশেষ দল।

এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সরকার বিরোধী লিফলেট, পোস্টার, ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন, প্রচুর সংখ্যক উগ্রপন্থি বই-পুস্তক উদ্ধারের জব্দ করা হয়।

শুক্রবার এটিইউ’র পুলিশ সুপার (লিগ্যাল এন্ড মিডিয়া) মো. মাহিদুজ্জামান বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ইসলামী শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করে সে। পাশাপাশি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা ও সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের এ নেতাকে আটক করা হয়।

তার নামে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা রয়েছে। হিযবুত তাহরীর আরেক সক্রিয় সদস্য ও আইটি বিশেষজ্ঞ গিয়াসউদ্দিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে এসব কথা জানান তিনি।

Reneta

এন্টি টেররিজমের এই পুলিশ সুপার বলেন, আটককৃত জাহিদ ২০০৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ থেকে অনার্স পাশ করেন। জাহিদ ২০০৯ সালে মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের উত্তরা ও ধানমণ্ডি শাখা এবং ২০১৪-২০১৫ সালে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতা করেন। বর্তমানে সে যাত্রাবাড়ীতে অবস্থিত আলফ্রেড ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজে কর্মরত আছেন।

তিনি আরও বলেন, আটককৃত জাহিদ বুয়েটে অধ্যয়নকালে ২০০৫ সালে হিযবুত তাহরীর সাথে সাংগঠনিকভাবে যুক্ত হয়। পরে জাহিদ প্রকাশ্য এবং ২০০৯ সালে ১৫ আগস্ট হিযবুত তাহরীর নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর গোপনে দাওয়াত ও সদস্য সংগ্রহ অব্যাহত রাখেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ জানায়, বিগত ১৫ বছর ধরে জাহিদ রাজধানীর নানা এলাকায় হিযবুত তাহরীরের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছিলেন। বর্তমান সরকারকে অপসারণ করে বাংলাদেশে খিলাফায়ে রাশেদীন প্রতিষ্ঠার জন্য জাহিদ বিভিন্ন জায়গায় হিযবুত তাহরীর সদস্যদের নিয়ে নিয়মিত গোপনীয় বৈঠক করত।

জাহিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানানএন্টি টেররিজমের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

Jui  Banner Campaign
ট্যাগ: এন্টি টেররিজম ইউনিটজাহিদুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT