চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুলবুল আহমেদ চলে যাওয়ার দশ বছর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২০
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ খ্যাত বুলবুল আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী বুধবার (১৫ জুলাই)। ২০১০ সালের এই দিনে তিনি মারা যান। অভিনেতা, প্রযোজক, পরিচালক সবমিলিয়ে প্রায় ৪০ বছরের ক্যারিয়ারে বুলবুল আহমেদ তার কাজ দিয়ে মানুষের মনে স্মরণীয় হয়ে আছেন।

প্রতিবছর বুলবুল আহমেদের মৃত্যুদিনটি যথাযথভাবে পালন করে তার পরিবার। তবে করোনার কারণে এবার তার মৃত্যুবার্ষিকী তেমন করে পালিত হচ্ছে না বলে জানান মেয়ে ঐন্দ্রিলা আহমেদ।

তবে প্রয়াত গুণী এই অভিনেতার স্মৃতি ধরে রাখতে প্রতি বছর তার পরিবার ও বুলবুল আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে যেভাবে প্রবীণ বরণীয় শিল্পীদের সম্মাননা দেওয়া হয়, এবারও হচ্ছে না তার ব্যতিক্রম। এ বছর ‘মহানায়ক বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা ২০২০’ দেওয়া হচ্ছে প্রবীণ অভিনেত্রী মীরানা জামানকে।

ঐন্দ্রিলা বলেন, করোনার কারণে ফিজিক্যালি কিছু করতে পারছি না। তবে আমরা সবাই এদিন কিছু ফেসবুক লাইভে যুক্ত হয়ে বাবাকে স্মৃতিচারণ করব।

বুলবুল আহমেদের জন্ম ১৯৪১ সালে পুরান ঢাকায়। তিনি পড়াশোনা করেছেন ঢাকার কলেজিয়েট স্কুল, নটর ডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা শেষ করে একটি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। চাকরির পাশাপাশি বুলবুল আহমেদ টিভিতে অভিনয় শুরু করেন।

বুলবুল আহমেদের অভিনীত প্রথম টিভি নাটক ‘বরফ গলা নদী’। তার উল্লেখযোগ্য টিভি নাটকগুলো হলো- মালঞ্চ, বড়দিদি, আরেক ফাল্গুন, শেষ বিকেলের মেয়ে।

Reneta

বুলবুল আহমেদ ১৯৭৩ সালে ‘ইয়ে করে বিয়ে’র মাধ্যমে প্রথম সিনেমায় অভিনয় শুরু করেন। তিনি চিরদিন শ্রদ্ধেয় হয়ে থাকবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি দুই চরিত্র ‘শ্রীকান্ত’ ও ‘দেবদাস’ এ দুর্দান্ত রূপদান করে। তার অভিনীত উল্লেখযোগ্য অন্যান্য সিনেমা হলো- মহানায়ক, সীমানা পেরিয়ে, সূর্য্যকন্যা, জীবন নিয়ে জুয়া, রূপালী সৈকতে, বধূ বিদায়, জন্ম থেকে জ্বলছি, দুই নয়নের আলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহানায়কলিড বিনোদনসীমানা পেরিয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে নগদ সহায়তা

পরবর্তী

রিজেন্ট চেয়ারম্যান সাহেদ গ্রেপ্তার

পরবর্তী

রিজেন্ট চেয়ারম্যান সাহেদ গ্রেপ্তার

অনুতপ্ত ডা. সাবরিনা, নজরদারিতে প্রভাবশালী অনেকে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT