চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুবলীর নতুন সিনেমা রিভেঞ্জ, নায়ক রোশান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ পূর্বাহ্ণ ০৪, মে ২০২১
বিনোদন
A A

‘লিডার আমি বাংলাদেশ’ এর পর আরও একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। চুক্তিবদ্ধ হওয়া আগের ছবিতে নায়ক শাকিব থাকলেও বুবলীর নতুন ছবি ‘রিভেঞ্জ’ এ নায়ক হচ্ছেন রোশান।

সোমবার (৩ মে) রাতে গুলশানের একটি রেস্তোরায় বুবলী-রোশানকে নিয়ে ‘রিভেঞ্জ’ ছবির ঘোষণা দেন সিনেমাটির প্রযোজক এমডি ইকবাল। আগেই তিনি রোশানকে নায়ক এবং ভিলেন হিসেবে মিশা সওদাগরকে চূড়ান্ত করেছিলেন, এবার নিলেন বুবলীকে।

‘রিভেঞ্জ’ ছবির ঘোষণা অনুষ্ঠানে বুবলী, রোশান ছাড়াও উপস্থিত ছিলেন মিশা সওদাগর, এল আর খান সীমান্ত, আবদুল্লাহ জহির বাবুসহ অনেকে। প্রযোজক ইকবাল জানান, সিনেমা পরিচালনায় তার নাম থাকবে।

বুবলী বলেন, আমার প্রথম ছবি বসগিরি হলেও প্রথম সেন্সর পাওয়া ছবি শুটার। যেটির প্রযোজক ইকবাল ভাই। এরপর পাসওয়ার্ড, বীরের পর আবার তার প্রযোজনায় ‘রিভেঞ্জ’ করতে যাচ্ছি। এটি নিসন্দেহে ভালো লাগার।

তিনি বলেন, শুরু থেকে আমার প্রায় সবগুলো ছবিতে মিশা ভাইয়া ছিলেন। এখানেও তিনি আছেন। এই খারাপ সময়েও যারা ছবি নির্মাণের উদ্যোগ নিচ্ছেন তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য।

এমডি ইকবাল জানান, আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে ২০ মে থেকে রিভেঞ্জের শুটিং করবেন। তবে পুরোটা নির্ভর করছেন করোনা পরিস্থিতির উপর। কেরানিগঞ্জ ও মাদারীপুর শুটিং হবে রিভেঞ্জের।

Reneta

চিত্রনায়ক রোশান বলেন, একক নায়ক হিসেবে বুবলীকে প্রথম পাচ্ছি এ ছবিতে।এছাড়া মিশা সওদাগর ভাইয়ের সাথে প্রথম কাজ করতে যাচ্ছি। তাই সিনেমাটি সুযোগ আসা মাত্রই রাজি হই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল্লাহ জহির বাবুএমডি ইকবালএল আর খান সীমান্তপাসওয়ার্ডবীরবুবলীমিশা সওদাগররোশানলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT