বিনোদন

বুবলি থাকছেন

বুবলি থাকছেন

শবনম বুবলি

চলচ্চিত্রের নতুন মুখ শবনম বুবলি শুরুতেই শাকিব খানের সঙ্গে দুটি ছবিতে অভিনয় করেন—‘বসগিরি’ আর ‘শুটার’। গত বছর ঈদুল আজহা​য় দুটি ছবিই দারুণ ব্যবসা সফল হয়। চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছ থেকে তখন শোনা যায়, যেহে​তু অপু বিশ্বাস অনুপস্থিত, কোথায় আছেন, কবে ফি​রবেন—কেউ বলতে পারছেন না; সেদিক থেকে শাকিব খানের সঙ্গে বুবলিকে নিয়ে ছবি হতেই পারে।

এদিকে শাকিব খান আর বুবলিকে নিয়ে আরেকটি ছবি​র কাজ কাগজপত্রে শুরু হয়ে য়ায়, নাম ‘অহংকার’। কিন্তু না, ১০ মাস পর ফিরেছেন অপু বিশ্বাস। এবার? কারণ তিনিই ছিলেন ‘অহংকার’ ছবির নায়িকা। তার সঙ্গেই নাকি আগে চুক্তি হয়ে​ছিল। মানে এই ছবিতে বুবলি থাকছেন না, এটা নিশ্চিত।

আবার অপু বিশ্বাসের অনুপস্থিতিতে বুবলিকে নিয়ে শাকিব খানের যেমন আগ্রহ ছিল, সবাই বলছে এখন নাকি আর তেমনটি নেই। তাহলে বুবলির কী হবে? তিনি যে এখনো এই নায়কের ওপর শতভাগ আস্থা রেখে অপেক্ষা করছেন!

শাকিব খান ও শবনম বুবলি
শাকিব খান ও শবনম বুবলি

অবশেষে মুখ খুললেন শাকিব খান। গতকাল বৃহস্পতিবার জানালেন, আগামী ঈদুল আজহার একটি ছবিতে বুবলির সঙ্গে তিনি কাজ করবেন।

সেই ছবির নাম? শাকিব জানালেন, ‘বসগিরি’ ছবির সিক্যুয়াল হওয়ার সম্ভাবনা বেশি, নয়তো নতুন কোনো ছবি।

শবনম বুবলি ছিলেন সংবাদ উপস্থাপক। বাংলাভিশনে সংবাদ উপস্থাপক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরে ২০১৬ সালে ‘বসগিরি’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় পা রাখেন।

বিষয়:শবনম বুবলী শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…