এবারের কোরবানী ঈদে দু’টি ছবি দিয়ে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় নায়িকা বুবলি’র। দু’টি ছবিতে তিনি কিং খান শাকিব খানকে পেয়েছেন। পাবেন না কেন শাকিব খানের কারণেই সিনেমায় আসা তার। এমনকি শাকিবের পরবর্তী সবকটি সিনেমার নায়িকা হওয়ার কথা ছিলো তার। কিন্তু দৃশ্যপট পাল্টে গেছে শাকিবের মনও বদলে গেছে। বুবলির সঙ্গে ঘোষিত চার-চারটি সিনেমা থেকে তাকে বাদ দিয়েছে কিং খান। এবং গুঞ্জন উঠছে সেসব সিনেমায় শাকিব তার পুরনো জুটি অপুকে চাইচ্ছেন।
আর সেকারণেই ঢালিউড বোদ্ধারা আশার আলো দেখছেন খুব শিগগিরি চলচ্চিত্রে ফিরছেন অপু বিশ্বাস। পরিচালক বদিউল আলম খোকনের ‘আমার প্রতিজ্ঞা’ সিনেমায় প্রথমে নায়িকা হিসেবে মাহিয়া মাহিকে চিন্তা করা হলেও শাকিব খান নিজেই বুবলিকে চেয়েছিলেন আর সেই এখন বুবলিকে বাদ দিয়ে অন্য কাউকে দেখতে বলছেন তিনি।
অন্যদিকে শাকিব-বুবলি অভিনীত ‘বসগিরি’র সাফল্য পর পরিচালক ‘বসগিরি ২’ করার ঘোষণা দিয়েছেন। এখানে তিনি নায়িকা হিসেব বুবলিকে রাখলেও শাকিব তাতে নারাজ। তাই পরিচালক ‘বসগিরি-২’ ছবিতে অপু বিশ্বাসকে চাইচ্ছেন। 
এছাড়া শাহাদাত হোসেনের ছবি থেকেও বাদ পড়েছেন বুবলি। তবে এ বিষয়ে নায়িকা বুবলিকে ফোন দেয়া হলে তাকে পাওয়া যায়নি।







