বিনোদন

বীর নারী তারামন বিবির চরিত্রে তানহা

দুই নারীর ছবি, একে অস্ত্রধারী বৃদ্ধা, অন্যটি তরুণী সুন্দরী. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স্ক নারী হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন, তরুণী সুন্দরী হাসিমুখে পোজ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বীর প্রতীক মুক্তিযোদ্ধা তারামন বিবির চরিত্র অনেকখানি উঠে আসছে সিনেমার পর্দায়। মুক্তিযুদ্ধে অংশ নেয়া এই বীর নারীর চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

সিনেমাটির নাম ‘তারামন’। নবীন নির্মাতা আমিনুর ইসলাম লিটনের পরিচালনায় এ সিনেমায় তারামন চরিত্রে অভিনয় করবেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন তানহা।

বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘তারামন’ সম্পর্কে বিস্তারিত জানাতে চান তানহা৷ তিনি বলেন, ‘তারামন’ সিনেমার উপদেষ্টা পরিচালক থাকছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

পরিচালক সিনেমায় নতুন হলেও আগে বেশকিছু ডকুমেন্টারি নির্মাণ করেছেন। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

উজান প্রকাশনীর ব্যানারে নির্মিত হতে যাচ্ছে ‘তারামন’ সিনেমা। সংশ্লিষ্টরা জানান, এটি পুরোপুরি ‘তারামন বিবি’র বায়োপিক নয়। তবে তার জীবনের কিছু ঘটনা তুলে ধরা হবে৷

মুক্তিযুদ্ধকালীন নারীরা যুদ্ধের পাশাপাশি নানাভাবে সহযোগিতা করেছিলেন, যেসব গল্প আজও অজানা। সেইসব অজানা নারীদের বীরত্ব তুলে ধরা হবে ‘তারামন’ সিনেমায়।

ডিসেম্বর নাগাদ ‘তারামন’র শুটিং শুরু হতে পারে উত্তরবঙ্গ, মানিকগঞ্জ ও ঝিনাইদহে অঞ্চলে।

বিষয়:অভিনয় তারামন বিবি নাসির উদ্দিন ইউসুফ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…