বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা মোসাম্মৎ মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুসী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের বীরমাতা মালেকা বেগম (৯৬)।
আজ বাদ আসর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
গত ১৮ আগস্ট সকালে গুরুতর অসুস্থ অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয় মালেকা বেগমকে (৯৬)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। পরে এয়ারঅ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকা সেনাবাহিনীর অধীনে সিএমএইচ-এ ভর্তি করা হয়েছিল।






