বিনোদন

বিয়ের জন্য জায়গা খুঁজছেন শহিদ কাপুর

বিয়ের জন্য জায়গা খুঁজছেন শহিদ কাপুর

বলিউড তারকা শহিদ কাপুর অবশেষে ছাঁদনাতলায় বসতে চলেছেন এ খবর সবাই জেনে গেছে। দিনক্ষণ সব ঠিকঠাক, পাত্রীও তৈরি। এখন শুধু ঠিক করার পালা, কোথায় চার হাত এক হবে। ‘হায়দার’ খ্যাত সুপারহিট নায়ক নিজের বিয়ের জন্য জায়গা খুঁজছেন।

মিডিয়া থেকে একটু হাফ ছেড়ে বাঁচতে একান্ত পরিবেশে জীবনসঙ্গীকে আপন করে নিতে চান তিনি। অনুষ্ঠানে বেশি মানুষের উপস্থিতি চান না তিনি, শুধু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবই থাকবে অনুষ্ঠানে। সে কথা ভেবে মুম্বাই থেকে দূরে ইন্দোনেশিয়ার ছোট রোমান্টিক দ্বীপ ‘বালি’কে বেছে নিয়েছেন ‘জাব ইউ মিট’ খ্যাত রোমান্টিক নায়ক শহিদ কাপুর।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনের ১০ তারিখে দিল্লীর সাধারণ মেয়ে মীরাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবেন ৩৪ বছর বয়সী এই নায়ক।

বিষয়:কাপুর বলিউড শহিদ শহিদ কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…