সোমনুর মনির কোনাল। চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৯ বিজয়ী সংগীত শিল্পী। আর জিয়া, মনজুর কাদের জিয়া, সাংবাদিক। এই দু’জনের আগে থেকে জানাশোনা থাকলেও গত বছরের ২১ সেপ্টেম্বর পারিবারিকভাবেই বিয়ে হয়। আর এ বছরে এসে বিয়ের উৎসব। ২৬ ফেব্রুয়ারি রোববার রাতে এমপি হোস্টেলের মাঠে এক জমকালো অনুষ্ঠানে শেষ হলো তাদের বিয়ের উৎসব। শিল্পী ও বিশিষ্টজনদের উপস্থিতিতে বিয়ের উৎসব পরিণত হয় তারার মেলায়। চ্যানেল আই অনলাইনের ক্যামেরায় দেখুন কোনাল-জিয়ার বিয়ের উৎসবের কিছু আলোকচিত্র।















