চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের আয়োজনে তেলের বিজ্ঞাপন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

রাজধানীর মগবাজার একটি কমিউনিটি সেন্টার ঝলমলে আলোয় সাজানো। হরেক রকম বাতি মিটমিট করে জ্বলছে। এরমধ্যে ফুলে সাজানো গাড়িতে বর বেশে এলেন প্রেম। ফিতা কেটে কমিউনিটি সেন্টারে প্রবেশ করে সোজা গিয়ে বসলেন বরের আসনে।

ওদিকে বেনারসি জড়িয়ে কনে সেজে স্টেজে বসে আছেন সামিয়া অথৈ। শ’খানেক মেহমানের উপস্থিতিতে সম্পন্ন হলো বিয়ে! এবার খাওয়াদাওয়ার পালা!

বরের টেবিলে আস্ত এক খাসির রোস্ট। হঠাৎ বরের বাবা ঝুনা চৌধুরী উঠে জানতে চাইলেন, কে রান্না করেছে? এমন প্রশ্নে হতবাক কনে পক্ষ! এই প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে পুষ্টি তেলের বিজ্ঞাপন।

কারণ পুষ্টি তেলের এই ওভিসিতে সাজানো হয়েছে বিয়ের আয়োজনের গল্পে। আশুতোষ সুজন পরিচালিত এই ওভিসি অনলাইনে প্রচারের জন্য নির্মিত হয়েছে।

কাজটি প্রসঙ্গে লাক্সতারকা সামিয়া অথৈ বলেন, ‘আশুতোষ সুজন কখনও কোন আয়োজনে কমতি রাখেন না। এবারও তার ব‌্যতিক্রম হয়নি। বিয়ে বাড়িতে যা হয় এখানেও তাই দেখানো হয়েছে। কাজটি সুন্দর হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।

সহযাত্রী, ঘোমটা, ইয়েস ম্যাডাম নো স্যার, জলছবি, জিরো পয়েন্ট, অহংকারসহ বেশকিছু ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন প্রেম। আর সামিয়া অথৈ ২০১৮ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার দ্বিতীয় রানার-আপ। ছোটপর্দায় তাকে নিয়মিত পাওয়া যাচ্ছে।

Reneta

জানা যায়, প্রেম-অথৈর বিয়ের আয়োজনে নির্মিত এ তেলের বিজ্ঞাপনটি শিগগির নেট দুনিয়ায় উন্মুক্ত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেমবিজ্ঞাপনলাক্স সুপারস্টারলিড বিনোদনসামিয়া অথৈ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT