চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের আড়াই মাস পর ফের সিয়ামের গায়ে হলুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

দীর্ঘদিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিয়ে হয়েছিল গত ১৬ ডিসেম্বর। তখন তাদের দুই পরিবারের সদস্যরা ছাড়া তেমন কেউ উপস্থিত ছিলেন না। বিয়ের প্রায় আড়াই মাস মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের একটি কমিউনিটি সেন্টারে ধুমধাম আয়োজনে অনুষ্ঠিত হলো সিয়াম-অবন্তীর গায়ে হলুদ।

সিয়াম-অবন্তী ও তাদের দুই পরিবারের সদস্যরা ছাড়াও এই গায়ে হলুদে উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের অনেকেই। ছোট ও বড় পর্দার অনেক তারকাই গিয়েছিলেন সিয়ামের হলুদ সন্ধ্যায়। এদিন সন্ধ্যা ৭ টার পর শুরু হয় গায়ে হলুদের অনুষ্ঠান। একে একে হাজির হন তারকারা। রাত যতো বাড়তে থাকে সিয়ামের গায়ে হলুদ হয়ে ওঠে তারায় তারায় আলোকিত! রাত ১১ টা পর্যন্ত চলে এই হলুদ অনুষ্ঠান।

সিয়ামের গায়ে হলুদের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল গানবাজনা! সিয়াম পরেছিলেন কারুকার্য করা লাল শেরওয়ানি এবং অবন্তী নিজেকে সাজিয়েছিলেন হলুদ পোশাকে। সিয়াম-অবন্তী দুজনই অতিথিদের সাথে নেচে গেয়ে মাতিয়ে রাখেন

প্রেমের বাক্স, ওরে শ্যাম, বিয়াইনসাবসহ বাংলা ও হিন্দি বিভিন্ন জনপ্রিয় ও পার্টি গানে নাচেন সিয়াম-অবন্তী ও তার বন্ধুরা।

মার্চের প্রথম দিন সিয়ামের বিয়ের সংবর্ধনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে সিয়াম তার বিয়ের সংবর্ধনার আয়োজন করেছেন। সেখানে দেশের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান সিয়াম।

বন্ধুর বোন শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে নয় বছরের পরিচয় চিত্রনায়ক সিয়ামের। আর সাত বছর তাদের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে তারা ১৬ ডিসেম্বর বিয়ে করেন পারিবারিকভাবে।বিয়ের পর সিয়াম বলেছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত আমরা একসঙ্গে থাকব, এমন ভাবনা থেকে আমাদের সম্পর্কের শুরু। আমি সব সময় যে বিষয়টা দেখেছি, অবন্তী আমার প্রতি যতটা শ্রদ্ধাশীল তার চেয়েও বেশি আমার পেশার প্রতি। আমি যা করছি, সবকিছুতে সে সাপোর্ট করেছে। অবন্তী যে সাপোর্ট আমাকে করে আসছে, এভাবে থাকলে পেশাগত ও ব্যক্তিজীবন দুই জায়গায় হয়েতো ভালো কিছু করতে পারব। একজন পুরুষের সফলতার পেছনে তার জীবনসঙ্গীর সমর্থন বড় ভূমিকা রাখে। তেমনি নারীর ক্ষেত্রেও জীবনসঙ্গীর সমর্থন খুব জরুরি। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে ভীষণ খুশি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবন্তীগায়ে হলুদবিয়েলিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোল্ড স্টোরেজে ১১শ মণ পচা মাংস

পরবর্তী

ক্রিকেট কোচ আলতাফ হোসেন মারা গেছেন

পরবর্তী

ক্রিকেট কোচ আলতাফ হোসেন মারা গেছেন

ভারত-পাকিস্তান সীমান্তে পাল্টাপাল্টি মর্টার হামলা

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT