চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিহারে বুথফেরত জরিপে নীতীশ যুগ শেষের ইঙ্গিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সদ্য শেষ হওয়া ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইঙ্গিত মিলছে বুথফেরত জরিপে। তাতে বিজেপি-জেডি (ইউ) সহ ৪ দলের এনডিএ জোটের তুলনায় কিছুটা এগিয়ে আরজেডি-কংগ্রেস-বামদের ‘মহাগঠবন্ধন’। 

২৪৩ আসনের বিধানসভার চূড়ান্ত ফলাফলে এসব জরিপ সত্যি হলে ১৫ বছর ধরে মুখ্যমন্ত্রীর পদে থাকা নীতীশ কুমারের শাসনের অবসান হবে। নতুন মুখ্যমন্ত্রী হবেন লালুপ্রসাদ যাদবের ছেলে আরজেডি’র তেজস্বী যাদব। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২টি আসন।

শনিবার শেষ দফার ভোটগ্রহণের পর ভারতের গণমাধ্যম ‘এবিপি-নিউজ’, ‘টাইমস নাও’, ‘রিপাবলিক-জন কি বাত’ এবং ‘ইন্ডিয়া টু ডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র বুথভেরত জরিপে এমন ইঙ্গিত দেওয়া হয়।

তবে দেশটির নির্বাচনী ইতিহাসে বহুবার এ ধরনের বুথফেরত জরিপ মেলেনি।

এবিপি-নিউজ বলছে, ‘মহাগঠবন্ধন’ ১০৮ থেকে ১৩১টি আসনে জিততে পারে। আর বিজেপি-জেডি (ইউ)-সহ ৪ দলের এনডিএ জোট পেতে পারে ১০৪ থেকে ১২৮টি আসন। চিরাগ পাসোয়ানের এলজেপি ১ থেকে ৩টি এবং অন্যেরা ৪ থেকে ৮টি আসন পেতে পারে।

টাইমস নাও- এর হিসাবে, ‘মহাগঠবন্ধন’ ১২০টি, এনডিএ ১১৬টি, এলজেপি ১ এবং অন্যেরা ৬টি আসনে জিততে পারে।

Reneta

রিপাবলিক-জন কি বাত তাদের বুথ ফেরত জরিপে পূর্বাভাস দিয়েছে, ‘মহাগঠবন্ধন’ ১১৮-১৩৮টি আসন, এনডিএ ৯১-১১৭টি, এলজেপি ৫-৮টি এবং অন্যেরা ৩-৬টি আসনে জিততে পারে।

ইন্ডিয়া টু ডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র জরিপ বলছে, ‘মহাগঠবন্ধন’ ১২৪টি আসন, এনডিএ-৯৯টি এবং অন্যান্যরা ৯ আসন পেতে পারে।

২০০৫ সাল থেকে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নীতীশ কুমার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তেজস্বী যাদববিহার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মহাকাশে বিশ্বের প্রথম সিক্স-জি স্যাটেলাইট চীনের

পরবর্তী

হোয়াইট হাউজের চিফ অব স্টাফ করোনায় আক্রান্ত

পরবর্তী

হোয়াইট হাউজের চিফ অব স্টাফ করোনায় আক্রান্ত

জো বাইডেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT