চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিস্তৃত হচ্ছে আর্মেনিয়া-আজারবাইজানের সংঘাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২০
আন্তর্জাতিক
A A

নাগার্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া-আজারবাইজানের সংঘাত আরও বিস্তৃত হচ্ছে। এতে করে আক্রান্ত হচ্ছে বড় শহরগুলো, সেই সাথে আক্রান্ত বেসামরিক লোকজন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশের সংঘাত ছড়িয়ে পড়ছে বড় শহরগুলোতে। এতে আক্রান্ত হচ্ছেন বেসামরিক লোকজন। অনেকে প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন।

এরমধ্যেই যুদ্ধবিরতির আন্তর্জাতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উভয় দেশ। আজারবাইজানের দাবি, নাগার্নো-কারাবাখ থেকে আর্মেনিয়ার নিয়ন্ত্রণ পুরোপুরি সরিয়ে নিতে হবে৷ আর আর্মেনিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এতে সংঘাতের পথ আরও প্রশস্ত হচ্ছে।

উভয় দেশই গুরুত্বপূর্ণ ও বড় শহরগুলোতে হামলা করছে। এতে বেসামরিক মানুষের বিপন্ন হওয়ার জন্য একে অপরকে দায়ী করছে।

আর্মেনিয়া সরকার রোববার আজারবাইজান কর্তৃক স্টেপানকার্টে হামলার চিত্র প্রকাশ করেছে। এ হামলার ফলে অনেক বেসামরিক নাগরিকের হতাহতের দাবিও করেছে।

আর্মেনিয়ার প্রকাশিত তথ্যচিত্রে বেসামরিক ভবনের ধ্বংসাবশেষ ও মহাসড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখো গেছে।

Reneta

আর্মেনিয়া বলছে, সোমবারও আজারবাইজান বাহিনী সশস্ত্র হামলা চালিয়েছে, ক্রমাগত আক্রমণ করে চলেছে৷

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় আর্মেনিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

গানজা হচ্ছে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর, প্রায় তিন লাখ ৩০ হাজার মানুষ থাকে এই শহরে।

পশ্চিমাঞ্চলীয় এই শহরটি লক্ষ্য করে আর্মেনিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আজারবাইজানের পক্ষ থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে।

নাগার্নো-কারাবাখের বিচ্ছিন্নতাবাদী বাহিনী দাবি করছে, তারাও গানজা শহরে হামলা চালিয়ে সেখানকার বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে।

নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে আজারবাইজানের হলেও সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সেটি জাতিগত আর্মেনিয়ানদের নিয়ন্ত্রণে চলে আসে। বিতর্কিত এই অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে গত বিশ বছরে এটি সবচেয়ে গুরুতর সংঘাত৷ এর মধ্যে উভয় পক্ষে ২৪০ জন নিহত হয়েছে বলা হচ্ছে, যার মধ্যে ৩০ জন বেসামরিক লোক। যদিও প্রকৃত চিত্র গণমাধ্যমে তেমন একটা আসছে না।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময় নাগার্নো-কারাবাখ স্বাধীনতা ঘোষণা করলে সেখানে যুদ্ধ শুরু হয়, যাতে মারা যায় প্রায় ৩০,০০০ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজারবাইজানআর্মেনিয়ানাগার্নো-কারাবাখ
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT