ক্রিকেট

বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে কি ফারুক একাই?

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ফারুক হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, ফারুক হাসছেন, প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুর্ণগঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় পরিচালক হওয়া জালাল ইউনুস পদত্যাগ করায় একটি জায়গা আপাতত ফাঁকা হয়েছে। অনুমেয়ভাবেই জায়গাটি পূর্ণ করবেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

রাজনৈতিক পালাবাদলে এনএসসি কোটা থেকে আসা আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি পদত্যাগ করলে সেখানে ঢুকতে পারেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।

পরিচালক হওয়ার পর বোর্ড সভাপতি হওয়ার দৌড়ে নিঃসন্দেহে এগিয়ে আছেন ফারুকই। তাকে ইতোমধ্যে প্রস্তাবও দেয়া হয়েছে। কেবলমাত্র সময়ের অপেক্ষা। বিসিবির গঠনতন্ত্র ও আইসিসির গাইডলাইন মেনে বৈধতার ভিত্তিতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করতে চান দায়িত্বশীলরা।

যেন বিতর্ক না ওঠে সে জন্য ‘ধীরে চলো নীতি’ অনুসরণ করা হচ্ছে। বিসিবির অধিকাংশ পরিচালক দেশের বাইরে চলে গেলেও বোর্ড গঠনে তাড়াহুড়ো করছেন না কেউ।

সোমবার অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া প্রথমবারের মতো আসেন মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন
চৌধুরীসহ আরও কয়েকজন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে ৩ ঘণ্টা কাটান। ঘুঁরে দেখেন অবকাঠামো। এদিনই আবার আসে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্বে থাকা জালাল ইউনুসের পদত্যাগের ঘোষণা।

নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এনএসসি কোটার নতুন দুই পরিচালকের নাম ঘোষণা হলেই প্রক্রিয়া আরও জোরদার হবে। তখন হয়ত নাজমুল হাসান পদত্যাগে একরকম বাধ্যই হবেন।

এসব ঘটনাবলীতে স্পষ্ট যে জট অনেকটাই খুলে গেছে। আরেকটু অপেক্ষা করলেই পাওয়া যাবে নতুন পরিচালনা বোর্ড। আর সভাপতির চেয়ারে দেখা যেতে পারে ফারুককেই। যিনি নাজমুল হাসান পাপনের অধীনে থাকা বোর্ড থেকে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছিলেন স্বাধীনভাবে কাজ করতে না পারার অভিযোগ তুলে। নাজমুল আবেদীন ফাহিমও গেম ডেভেলপমেন্ট বিভাগ থেকে চাকরি ছেড়ে বিকেএসপিতে যোগ দেন।

এ দুজন ছাড়াও সভাপতি হওয়ার দৌড়ে শোনা গিয়েছিল আরও কয়েকজনের নাম। কিন্তু তার কোনো সত্যাতা পাওয়া যায়নি। তবে নতুন পরিচালনা পর্ষদে দেখা যেতে পারে তাদের।

বিষয়:ফারুক আহমেদ বিসিবি সভাপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…