চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির করোনা অ্যাপের আওতায় যুবারাও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটারদের শারীরিক অবস্থার আপডেট নিয়মিত পেতে যে অ্যাপ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সেখানে এবার যুক্ত করা হয়েছে অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দলে থাকা ৪৫ সদস্যকে।

বিসিবির ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফর্মেশন (এমআইএস) ম্যানেজার নাসিরউদ্দিন আহমেদ নাসু জানিয়েছেন, কোভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপের আওতায় আসা সদস্যের সংখ্যা আড়াইশ ছুঁইছুঁই।

ক্রিকেটারদের স্বাস্থ্য তদারকিতে গত ২৪ জুন ‘এজ ১০’ নামের অ্যাপটি চালু করে বিসিবি। শুরু হয়েছিল ৪০ জন পুরুষ ক্রিকেটারকে নিয়ে। ধাপে ধাপে যুক্ত হয় বাংলাদেশ নারী দল, হাই-পারফরম্যান্স (এইচপি) দল ও বিশ্বজয়ী যুবারা। আকবর-রাকিবুলদের উত্তরসূরিরাও এবার চলে এলো অ্যাপের আওতায়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তৈরির মিশনে সাভারের বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক স্কিল ক্যাম্পের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। ডাক পাওয়া ৪৫ ক্রিকেটারকে অ্যাপের আওতায় আনার পাশাপাশি করোনা টেস্টে নেগেটিভ প্রমাণ করে ঢুকতে হবে ক্যাম্পে।

১৫ জন করে তিন গ্রুপে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। স্কিল অনুশীলন শুরু হবে ২৩ আগস্ট। ক্যাম্প চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ে নিজেদের মধ্যে ভাগ হয়ে আটটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

১৫, ১৭ ও ১৯ আগস্ট মিরপুরে তিন ভাগে রিপোর্টিং করবেন ক্রিকেটাররা। ১৬, ১৮ ও ২০ আগস্ট নেয়া হবে তাদের কোভিড-১৯ টেস্ট। পাশাপাশি ফিটনেসের পরীক্ষাও হবে। পরে তারা আবাসিক ক্যাম্পের জন্য চলে যাবেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগার যুব দলবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলবিকেএসপিবিসিবিবিসিবির করোনা অ্যাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT