চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্নিভাল সেলে বিসিএস কম্পিউটার সিটিতে ঈদের আমেজ

নাসিমুল শুভনাসিমুল শুভ
৮:০৪ অপরাহ্ন ২০, জুন ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

ঈদে মোবাইলফোনের বাজারে হতাশা দেখা গেলেও রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির প্রযুক্তিপণ্যের বাজারে যেনো কিছুটা ঈদের আমেজ। তবে গত বছরের তুলনায় এবার বিক্রি কিছুটা কম। ক্রেতা টানতে ভবনের নিচ তলায় চলছে ঈদ উপলক্ষে কার্নিভাল সেল। ৫ থেকে ৫০শতাংশ ছাড়ে ল্যাপটপসহ কম্পিউটারের আনুষাঙ্গিক যন্ত্রপাতি কেনার সুযোগ আছে কার্নিভালে।

ঈদ মেলার এই বিশেষ ছাড় এবং ল্যাপটপ বিক্রেতাদের ঈদ গিফট, মূল্য ছাড়সহ সামাজিক মাধ্যমে প্রচারণায় কম্পিউটার সিটিতে আসছে আগ্রহী ক্রেতা-দর্শনার্থীরা।

কার্নিভালে অংশ নিচ্ছে কম্পিউটার সোর্স, রায়ান্স কম্পিউটার্স, ম্যাসিভ কম্পিউটার্স-সহ কয়েকটি প্রতিষ্ঠান। দর্শনার্থীদের বেশি ঝোঁক কম্পিউটার এক্সেসরিজে। হেডফোন, মডেম, রাউটারসহ নানা ডিভাইস দেখছে আগ্রহীরা।


ম্যাসিভ কম্পিউটারের বিপণন কর্মকর্তা রাসেল বলেন, ‘বাজেটে এসব ডিভাইসের আমদানি শুল্ক বৃদ্ধি পেয়েছে। এজন্য কার্নিভালে ছাড়ের বিশেষ সুযোগকে কাজে লাগাতে আসছে প্রযুক্তি নিয়ে সচেতন তরুণরা। এজন্য কম্পিউটার এক্সেসরিজের বিক্রি ভালোই।’

কার্নিভাল ভিড় দেখা গেলেও কম্পিউটার বাজারের মূল দোকানগুলোতে অন্যান্য সময়ের তুলনায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কম। তবে রোজা এবং ঈদে এমন অবস্থা অপ্রত্যাশিত নয় বলে জানান কম্পিউটার সোর্সের রিটেইল বিজনেস ম্যানেজার রোকন। গত বছরের তুলনায় এবার বিক্রি কিছুটা কম বলে জানান এই কর্মকর্তা।

Reneta

তিনি বলেন, ‘এখনো বাজেটের প্রভাব বাজারে পড়তে শুরু করেনি। প্রচুর প্রোডাক্ট থাকলেও বাজারে ক্রেতার সংখ্যা কম। দেশে অনলাইন শপিং সাইটগুলোতে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই কম্পিউটার আউটলেটগুলোতে ক্রেতার সংখ্যা কিছুটা কমেছে। আর রোজার ঈদে পোশাক কেনাকে বেশি প্রাধান্য দেয় ক্রেতারা। তবে নিচ তলার কার্নিভালে ভালোই বিক্রি হচ্ছে।’

তৃতীয় তলায় রায়ান্স কম্পিউটার্সে ক্রেতাদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। সেখানে বিক্রয় কর্মীরা এতোই ব্যস্ত যে প্রতিষ্ঠানটির কম্পিউটার বিক্রি কেমন হচ্ছে তা জানতে যেতে হলো চতুর্থ তলায়। রায়ান্সের জেনারেল ম্যানেজার এস.এম আরিফুজ্জামানের সঙ্গে কথা বলতে।

তিনি বলেন, ‘পুরো মার্কেটে বিক্রি কমলে আমাদের বিক্রি স্বাভাবিকই আছে। রোজার মাসে কম হবেই। সবাই পোশাক বাজারে ঝুঁকবে এটা ঠিক। তবে বিশেষ ছাড়, আকর্ষণীয় গিফটের অফারের বিজ্ঞাপন এবং এই সময়ে সামাজিক মাধ্যমে প্রচারণাটা রায়ান্সের জন্য ইতিবাচক হয়েছে।’


তিনি জানান কম্পিউটার সিটি এবং ঢাকার ৪ টি ব্রাঞ্চসহ দেশজুড়ে রায়ান্সের মোট ১২ টি ব্রাঞ্চে প্রতিদিন গড়ে ১’শ ৫০টি কম্পিউটার বিক্রি হচ্ছে।

আপাতত ক্রেতার সংখ্যা কম হলেও ঈদের পর আবারও বড় এই কম্পিউটার বাজার প্রযুক্তিপ্রেমীদের ভিড়ে স্বাভাবিক রূপে ফিরবে বলে জানান বিক্রেতারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইডিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ ও ফেনীতে নতুন খাল খনন কর্মসূচি শুরুর ঘোষণা

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতে খামারে ড্রোন হামলা, বাংলাদেশি নিহত

এপ্রিল ১, ২০২৬
ছবি: মারধরের শিকার লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল।

চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হিটলার ও ইহুদি নিয়ে বিতর্কিত বক্তব্য, অস্ট্রেলিয়া থেকে আজহারী বহিষ্কৃত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT