বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চূড়ান্ত পর্বের প্রথম দিন হোম অব ক্রিকেট শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওয়াল্টন সেন্ট্রাল জোন এবং বিসিবি নর্থজোন।
বিসিএল ৪ দিনের লংগার ভার্সনের খেলায় টসে জিতে ব্যাট করতে নামে সেন্ট্রাল জোন। তবে শুরুতেই বড় ধাক্কা। স্কোরে কোনো রান যোগ করার আগেই দুই ওপেনার রনি তালুকদার ও আব্দুল মজিদকে হারিয়ে চাপের মুখে পড়ে তারা। পরে অবশ্য দলের হাল ধরে মাহমুদুল্লাহ রিয়াদ অর্ধশতক রান করেছেন।
ঢাকায় ওয়াল্টন সেন্ট্রাল জোন এবং বিসিবি নর্থজোন খেললেও শিরোপার মূল লড়াইটা হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক সাউথজোন এবং ইসলামী ব্যাংক ইস্ট জোন।
সেটিই হচ্ছে অঘোষিত ফাইনাল।







