চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিষাক্ত‘ মদপানে ৩ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, কুষ্টিয়া, জনপদ
A A
শিশুর মৃতদেহের হাত মেঝেতে পড়ে আছে, শোকের পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় বন্ধুর জন্মদিনে ‘বিষাক্ত’ মদ পানে বাস্কেট বল খেলোয়াড়সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে আরো ৩ জন ভর্তি রয়েছে।

মৃতরা হলেন, ফাহিম (২৩)  জিহাদুর রহমান সাজিদ, (১৫) ও পাভেল (২৩)। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া শহরের ইসলামীয়া কলেজ চত্বরে বসে তারা মদ পান করেন।

ফাহিম শহরের থানাপাড়া এলাকার সাগর হোসেনের ছেলে। আর থানাপাড়া এলাকার মফিজুর রহমানের ছেলে সাজিদ। সাজিদ বিকেএসপির বাস্কেটবল টিমের সদস্য।

হাসপাতাল ও পরিবার সুত্র জানিয়েছে, বিকেএসপির বাস্কেট বল টিমের খেলোয়াড় জিহাদুর রহমান সাজিদের জন্মদিন ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষে তার বন্ধু ও পরিচিতরা জন্মদিনে শহরের কোর্ট ষ্টেশনের সামনে অবস্থিত রাফি হোমিও হল থেকে মদ কিনে নেয়। পরে ইসলামিয়া কলেজ চত্বরে গিয়ে তারা মদ পান করেন।

পরে তারা অসুস্থ হয়ে একে একে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সাজিদ, পাভেল ও ফাহিম মারা যান। আর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আতিকুল (২২), সরুজ (২২) ও শান্ত (২৩) নামের চার বন্ধু। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, বিষাক্ত মদ পান করে ৬ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ২জন মারা গেছে। বাকিদের চিকিৎসা চলছে। এর মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ আছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, ‘রাফি হোমিও হল থেকে বন্ধুরা মিলে বিষাক্ত মদ কিনেছিল। জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তার দোকান সিলগালা করে দিয়েছে প্রশাসন।

ট্যাগ: জন্মদিনবিষাক্ত মদ পান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রিটেনে বুথ ফেরত জরিপে এগিয়ে বরিস জনসন

পরবর্তী

বার্সাকে আবারও আদালতে নিচ্ছেন নেইমার

পরবর্তী

বার্সাকে আবারও আদালতে নিচ্ছেন নেইমার

আন্তর্জাতিক আদালতে অং সান সু চির মিথ্যাচারে ক্ষুব্ধ রোহিঙ্গারা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT