চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্রাম দেয়া হচ্ছে সাকিব-তামিম-মোস্তাফিজকে

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৮:২৫ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

কলম্বো, শ্রীলংকা থেকে: সাদা পোশাকের লড়াই শেষ হয়েছে গৌরবের এক জয়ে। এবার রঙিন পোশাকে নেমে পড়ার পালা। ওয়ানডে সিরিজের আগে অবশ্য একটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। তাতে নামার আগে মঙ্গলবার অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মাশরাফিবাহিনী। শেষে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে এসে দল ও নিজের লক্ষ্য নিয়ে আশার ভেলাই ভাসালেন সৌম্য সরকার।

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ ডাম্বুলায়, শেষটি সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। তবে ‘টিম-টাইগার্সের’ অনুশীলন ম্যাচের ভেন্যু প্রেমাদাসা স্টেডিয়াম। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রতিপক্ষের নাম জানা না গেলেও নিশ্চিত হওয়া গেছে, লঙ্কানদের ওয়ানডে স্কোয়াডের দু’একজন ক্রিকেটার এই ম্যাচে খেলবেন। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে প্রস্তুতি ওয়ানডেটি।

প্রস্তুতিতে বিশ্রাম দেওয়া হচ্ছে দুই সিনিয়র সাকিব আল হাসান ও তামিম ইকবালকে। এদিন একাদশে থাকবেন না কাঁধের অস্ত্রোপচারের ধকল সামলে লঙ্কাতেই প্রথম টেস্টের ময়দানে নামা মোস্তাফিজুর রহমানও। থাকছেন না আরেক পেসার শুভাশিষ রায়।

Banglabid

একাদশের খেলোয়াড় সংকট ঘোচাতে ঢাকা থেকে উড়িয়ে আনা হয়েছে পেস-অলরাউন্ডার আবুল হাসান রাজু ও যুব দলের পরিধি পেরিয়ে আসা মোহাম্মদ সাইফউদ্দিনকে।

কলম্বোয় প্রচণ্ড রোদ আর তীব্র গরমের আবহাওয়া বিরাজ করছে। এরমধ্যেই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মাশরাফি-মাহমুদউল্লাহ, মুশফিক-সৌম্যরা। অনুশীলনের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন সৌম্য। উদ্বোধনী ব্যাটসম্যান শ্রীলঙ্কাকে শক্ত প্রতিপক্ষ মেনে নিজেদের তৈরি করার কথা জানালেন।

দল বছরের প্রথম ওয়ানডে সিরিজ জেতার সর্বাত্মক চেষ্টার করবে বলেও আশার কথা শোনালেন সৌম্য, ‘প্রতিপক্ষে যেই খেলুক না কেনো তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতাই গড়বে। তাদের হালকাভাবে দেখার সুযোগ নেই। চেষ্টা থাকবে নিজেদের খেলাটা খেলার। সেটা সম্ভব হলে ফল নিজেদের দিকেই আসবে।’

Reneta

সুদৃশ্য প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন ম্যাচের আগেরদিন মাঠে ঘাম ঝরাতে এসে প্রতিপক্ষের হার্ডহিটার ব্যাটসম্যান কুশল পেরেরার সঙ্গে একপ্রস্ত সৌহার্দ্যও বিনিময় হয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদের। তবে মাঠে লড়াইটা বজায় থাকার ইঙ্গিত আছে পুরোমাত্রায়।

পি সারা ওভালে নিজেদের শততম টেস্টে জিতে শ্রীলঙ্কার ক্রিকেট মহলের শ্রদ্ধাও আদায় করে নিয়েছে ‘টিম-বাংলাদেশ’। কুশল পেরেরা আশা করছেন টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজেও বাঘে-সিংহের লড়াই হবে।

ওয়ানডে সিরিজের প্রস্তুতি দেখুন ভিডিওতে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুধের শিশুকে সরিয়ে মাকে আটকে রাখায় ওসি ও এসআইকে তলব

পরবর্তী

ত্বকের বন্ধু কয়লা

পরবর্তী
সক্রিয় কয়লা

ত্বকের বন্ধু কয়লা

শুল্ক ফাঁকি দেয়া গাড়ি লুকিয়ে রাখতে পারলেন না মুসা বিন শমসের

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT