বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা ভ্যাকসিনের প্রথম চালান ঘানায়

ঘানায় প্রথম করোনা ভ্যাকসিনের চালান বিমান থেকে নামানো হচ্ছে, কর্মীরা নিরাপত্তা পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উদ্যোগে কোভ্যাক্স কর্মসূচিতে বিশ্বের প্রথম দেশ হিসেবে টিকা পেয়েছে আফ্রিকার দেশ ঘানা।
বুধবার ঘানার রাজধানীতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ৬ লাখ ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছে দেয় ডব্লিউএইচও।
কোভাক্স কর্মসূচির আওতায় ডব্লিউএইচও বিশ্বব্যাপী দুইশ’ কোটি ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।
যৌথ বিবৃতিতে ডব্লিউএইচও এবং জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছে দেওয়াকে ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে মন্তব্য করেছে।
তারা বলছে: প্রাথমিক চালানের অংশ হিসেবে ঘানায় ছয় লাখ টিকা সরবরাহ করা হয়েছে। পরে দেশটিতে আরও টিকা সরবরাহ করা হবে।
করোনাকে বিশ্ব মহামারি হিসেবে চিহ্নিত করার আট মাস পর ডব্লিউএইচও’র পক্ষ থেকে ভ্যাকসিনের প্রথম চালান কোনো দেশে পাঠানো হলো।
এখন পর্যন্ত ঘানায় প্রায় ৮১ হাজার মানুষের করোনা শনাক্ত হবার পাশাপাশি মারা গেছেন ৫৮২ জন।






