বাংলাদেশ

বিশ্ব মা দিবস আজ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মা ও শিশু সূর্যোদয়ের সময় silhouette, বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য, বিশ্ব মা দিবসের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। প্রতিবছরের মে মাসের দ্বিতীয় রোববার মায়েদের জন্য বিশেষ এই দিবসটি পালিত হয়।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক স্কুলশিক্ষিকা অ্যানা জারভিস সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করার কথা ভাবেন।

তার সেই ভাবনা বাস্তবায়নের আগেই ১৯০৫ সালের ৯ মে তিনি মারা যান। তার মৃত্যুর পর মেয়ে অ্যানা এম জারভিস মায়ের শেষ ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কাজ শুরু করেন।

বন্ধুবান্ধবকে নিয়ে ১৯০৮ সালে তার মা ফিলাডেলফিয়ার যে গির্জায় উপাসনা করতেন, সেখানে সব মাকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মা দিবসের সূচনা করেন।

১৯১৪ সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রোববারকে মায়েদের জন্য উৎসর্গ করে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়।

বিশ্বজুড়ে সন্তানেরা এই দিনে মায়েদের প্রতি নিজেদের ভালোবাসা ব্যক্ত করেন।

বিষয়:মা মা দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…