বাংলাদেশ

বিশ্ব মানবতার মঙ্গল কামনায় অাখেরি মোনাজাত

বিশ্ব মানবতার মঙ্গল কামনায় অাখেরি মোনাজাত

বিশ্ব মানবতার মঙ্গল ও বাংলাদেশের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই পর্বে ৬ দিনের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। তুরাগ তীরে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লিদের আয়োজনে বসেছে বৃহত্তর এ জমায়েত।

তাবলীগ জামাতের দিল্লী মারাকজের শূরা সদস্য মাওলানা মুহাম্মদ সাদ আরবি ও উর্দু ভাষায় মোনাজাত করেন। এক পর্যায়ে মওলানা সাদ বলেন, হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমাদের কবুল করে নাও। খারাপ কাজ থেকে হেফাজত কর।

তার সঙ্গে দু’হাত তুলে আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে আল্লাহ রব্বুল আল আমিনের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান মুসল্লিরা। সেসময় অনেকেই দু’হাত তুলে কান্নায় ভেঙ্গে পড়েন।

অনেকে দুর দুরান্ত থেকে আসা মুসল্লিরা যে যার অবস্থানে থেকে কেবলামুখী হয়ে মোনাজাত করেন। মুসল্লিরা দোয়া করেন শান্তি আর সমৃদ্ধিময় প্রিয় মাতৃভূমির জন্য। এবারও আখেরী মোনাজাত সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।

এর আগে ঘন কুয়াশায় আর কনকনে শীতের ঠান্ডা বাতাসে টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লি জমায়েত হন। মাইকে ভেসে আসে  তখন বয়ানের আওয়াজ। সময়ের সঙ্গে সঙ্গে তুরাগপাড়ে মানুষের ভীড়ও বেড়ে যায়। অনেকে আবার  পায়ে হেঁটেই ইজতেমা মাঠে পৌঁছান।

https://www.youtube.com/watch?v=k0wHT1Q6VKI

বিষয়:বিশ্ব ইজতেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…