পরিবেশ

বিশ্ব ধরিত্রী দিবসে পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ রোধের প্রত্যয়

ধরিত্রী দিবস ২০১৮

বিশ্ব ধরিত্রী দিবস আজ। পরিবেশ রক্ষার অঙ্গীকারে বিশ্ব জুড়ে দিনটি উদযাপন করা হচ্ছে। এবারের ধরিত্রী দিবসের প্রতিপাদ্য বিষয়: প্লাস্টিক দূষণ থেকে পৃথিবীকে রক্ষা।

আন্তর্জাতিক অঙ্গনে রোববার ছুটির দিন হওয়ায় পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন সব পণ্য পুনর্ব্যবহার করতে উৎসাহ দেয়া হচ্ছে আজ। দর্শণার্থীদের বিনামূল্যে প্রবেশে বিভিন্ন পার্ক উন্মুক্ত করা হয়েছে।প্লাস্টিক বর্জ্য-এনজাইম

১৯৭০ সালে পরিবেশ আন্দোলনের সূচনা থেকেই ধরিত্রী দিবস পালন হয়ে আসছে। আর্থ ডে নেটওয়ার্ক নামে একটি সংস্থার উদ্যোগে বছর বছর এ দিবস পালিত হয়ে আসছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ২০১৮ সালে দিবসটি প্লাস্টিক দূষণ বন্ধের ডাক সংহত করবে। এর মধ্যে রয়েছে প্লাস্টিকের একবার ব্যবহার বন্ধে বৈশ্বিক তৎপরতা ও প্লাস্টিক বর্জ্যের ধ্বংসের বিষয়ে সমন্বিত আইন প্রনয়ণের উদ্যোগ। দিনটিতে আর্থ ডে নেটওয়ার্ক বিশ্বের লাখ লাখ মানুষকে প্লাস্টিক ব্যবহার ও এই বর্জের স্বাস্থ্য ও অন্যান্য ঝুঁকির বিষয়ে সচেতন করবে। প্রতীয়মান হচ্ছে সাগর, পানি ও বন্যজীবনে ধ্বংস না হওয়া প্লাস্টিক বর্জ্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

সামুদ্রিক প্রাণীকে বিষাক্ত ও আহত করার পাশাপাশি খাদ্যপণ্যে প্লাস্টিকের সর্বব্যাপী উপস্থিতি মানুষের হরমোনের ওপর প্রভাব ফেলছে। জীবন শঙ্কাকারী নানা রোগ ও আগাম বয়ঃসন্ধির কারণ হচ্ছে তা। প্লাস্টিকের ব্যবহার বাড়ার সঙ্গে বাড়ছে আমাদের গ্রহের টিকে থাকাকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। এসব দূষণ বন্ধেরে জন্য লাখ লাখ ডলার ব্যয়ে প্রচারণা শুরু করেছে আর্থ ডে নেটওয়ার্ক। সংস্থাটি বলছে, তাদের লক্ষ্য হলো প্লাস্টিকের একবার ব্যাবহার বন্ধ করা, বিকল্প জীবাশ্মভিত্তিক উপাদানের ব্যবহার ও প্লাস্টিকের শতভাগ পুনব্যবহারে উদ্বুদ্ধ করা। এছাড়া কর্পোরেট ও সরকারের জবাবদিহিতার মাধ্যমে প্লাস্টিক বিষয়ে মানুষের আচরণ পরিবর্তন করা আমাদের লক্ষ্য।

ধরিত্রী দিবস উপলক্ষে নতুন ডুডল প্রকাশ করেছে টেক জায়ান্ট গুগল। সেখানে পরিবেশ ও প্রকৃতি নিয়ে বিখ্যাত প্রকৃতিবিদ ও নৃবিজ্ঞানী জেন গুডঅলের চিন্তাধারা ও উপলব্ধি অ্যানিমেশনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

অ্যানিমেশনের সঙ্গে জেন গুডঅলের একটি ছোট ভিডিও বার্তাও যোগ করা হয়েছে ডুডলটিতে। সেখানে তিনি প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হতে এবং এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।ধরিত্রী দিবস ২০১৮-গুগল ডুডল

আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি দিবসটি ঘিরে বাংলাদেশের নানা কর্মসূচি নেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও ধরিত্রী দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ধরনের ডিজিটাল কার্ড শেয়ার করার অপশন রেখেছে।

 

বিষয়:ধরিত্রী দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…