চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ইজতেমা যেনো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০২ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A
বিশ্ব ইজতেমা্

ফাইল ছবি

বিশ্ব ইজতেমা উপলক্ষে ইতোমধ্যে দেশ-বিদেশের মুসল্লিরা রাজধানীতে এসেছেন, এখনও আসছেন। ধর্মপ্রচার আর ধর্মীয় রীতিনীতি চর্চার লক্ষ্যে ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে টঙ্গীর তুরাগ তীর।

প্রতিবছর বিশ্ব ইজতেমা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও এবার বাড়তি নিরাপত্তা গ্রহণের কথা জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেছেন: আমাদের এবার যে পরিমাণ লোক থাকবে ইউনিফর্মে তার চেয়ে বেশি লোক থাকবে সাদা পোশাকে। আকাশে র‍্যাবের হেলিকপ্টারের সঙ্গে ড্রোন দিয়েও নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। একইসঙ্গে বিশ্ব ইজতেমায় কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এই বাড়তি নিরাপত্তা এবং গুজবে কান না দেওয়ার পরামর্শের কারণ হচ্ছে তাবলীগ জামায়াতের দুই পক্ষের মধ্যকার অনাকাঙ্খিত বিরোধ। এই বিরোধ এতটাই প্রবল হয়েছে যে, এ কারণে একাধিক প্রাণ ঝরেছে। সর্বশেষ গত ডিসেম্বরের ১ তারিখে তাবলীগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এ কারণে নিরাপত্তার স্বার্থে জানুয়ারিতে ইজতেমা অনুষ্ঠিত হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর উদ্যোগে তাবলীগ জামায়াতের মধ্যকার এ দ্বন্দ্বের অবসান হয়েছে। এখন ঐক্যবদ্ধভাবে বিশ্ব ইজতেমার ১ম পর্ব ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি এবং ২য় পর্ব আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এজন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই।

এটা স্বীকার করতে হবে যে, সারা পৃথিবীতেই তাবলীগ জামায়াতের মধ্যে এখন দ্বিমত রয়েছে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবুও কেউ যাতে কোনো ধরনের গুজব ছড়িয়ে ঐক্যবদ্ধভাবে হওয়া এই ইজতেমার সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেমন দায়িত্বশীল হতে হবে, ঠিক তেমনই তাবলীগ জামায়াতের সকল অনুসারীকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। কারণ, ধর্মের নামে কোনো ধরণের উগ্রবাদ সমর্থন করে না ইসলাম ধর্মসহ কোনো ধর্ম।

তাবলীগ জামায়াতের যেসব অনুসারী দেশ-বিদেশ থেকে ইজতেমায় অংশগ্রহণ করছেন, তাদের সবারই একমাত্র উদ্দেশ্য মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন। কিন্তু ইজতেমায় এসে সহিংসতায় জড়ালে পূণ্যের বদলে পাপের ভাগিদার হতে হবে, যা কখনোই কাম্য নয়। তাই সকলকে সহিংসতা ও জনদুর্ভোগ এড়িয়ে নিজেদের মহৎ উদ্দেশ্য সাধনে মনোযোগী হতে আমরা আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: ইজতেমাতাবলীগতাবলীগ জামাতবিশ্ব ইজতেমাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

সরিয়ে নেয়া হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালের রোগীদের

পরবর্তী

সরিয়ে নেয়া হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালের রোগীদের

পুলিশ সদস্যরা পূর্ব রাজাবাজারে ব্লক রেইড পরিচালনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ চাইলেই জনগণের বন্ধু হতে পারে

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT