ক্রিকেট

বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটারের চিরবিদায়

প্রবীণ ক্রিকেটার একাকী বসে হাসছেন, পরিবারের সঙ্গে স্মৃতি ভাগাভাগি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণ টেস্ট ক্রিকেটার তার পরিবারের সঙ্গে বসে আছেন, স্মৃতি ও অনুভূতি ভাগাভাগি করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন ওয়াটকিন্স মারা গেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার।

দিন দশেক আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ওয়াটকিন্স। ক্রিকেট সাউথ আফ্রিকা নিশ্চিত করেছে, বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থা অবনতির দিকে ছিল। শুক্রবার ডারবানে মারা যান ওয়াট।

জীবিত অবস্থায় তিনি ছিলেন টেস্ট খেলা সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার। মিডল অর্ডারে ব্যাট করতেন, করতেন মিডিয়াম পেস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে টেস্ট আঙ্গিনায় পদার্পণ।

ওয়াটকিন্স খেলেছেন ১৫ ম্যাচ। ১৯৫৭ সালে ব্যাট-প্যাড তুলে রাখেন। ৩ ফিফটিতে ৬১২ রান ও ২৯ উইকেট নিয়ে অবসরে যান।

স্লিপ ফিল্ডিংয়ে উজ্জ্বল ছিলেন। ১৯৫২-৫৩ সালে অস্ট্রেলিয়া সফরে আলো কেড়েছিলেন। ২৮.২৯ গড়ে ৬৭৯ রান ও ১৬ উইকেট নেন। যার মধ্যে টেস্টে সিরিজে ৪০৮ রান ও ১৬ উইকেট জমান। সিরিজের শেষ টেস্টে ৯২ ও ৫০ রানের ইনিংস খেলেন।

টেস্ট ক্যারিয়ার ১.৭৪ ইকোনমি রেটে শেষ করেন ওয়াটকিন্স। যা এ সংস্করণে ষষ্ঠ সেরার রেকর্ড।

বিষয়:করোনাভাইরাস টেস্ট ক্রিকেট সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…