চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বাস করতাম একদিন এ ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাবে: তোফায়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
তোফায়েল আহমেদ ভাষণে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আশা প্রকাশ করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ আজ তা প্রমাণিত। এটি দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। আমরা বিশ্বাস করতাম একদিন এ ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাবে।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অলিখিত ১৮ মিনিটের এ ভাষণে বাঙালি জাতিকে জাতীয় মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলেন। পৃথিবীতে অন্য কোন ভাষণ এতবার উচ্চারিত হয়নি। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে মহান মুক্তিযুদ্ধের সুস্পষ্ট দিক নিদের্শনা ছিল। সে মোতাবেক আমরা কাজ করেছি। বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন, তিনি অন্তরের গভীরে যা বিশ্বাস করতেন, বক্তৃতায় তাই ব্যক্ত করতেন। ফাঁসির মঞ্চে গিয়েও তিনি তা থেকে বিচ্যুত হননি।

Banglabid

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে ইউনেস্কোর স্বীকৃতির কথা জানানো হয়।

এ স্বীকৃতির পর আওয়ামী লীগ নেতারা প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ওই ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে যে স্বীকৃতি দিয়েছে এটা বাঙালি জাতির জন্য গৌরব ও সম্মানের। সারাজীবন যা বিশ্বাস করতেন, সেই বিশ্বাসের ওপর ভিত্তি করেই ঐতিহাসিক ৭ মার্চের ওই ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধু তাঁর ভাষণে নিরস্ত্র জাতিকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিলেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এস এ মালেক বলেন, ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে যে স্বীকৃতি দিয়েছে এটা আমাদের বাঙালি জাতির জন্য অনেক বড় গৌরবের। ৭ মার্চ বঙ্গবন্ধু তাঁর কালজয়ী ভাষণে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের জন্য একটি পরিপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। প্রতিটি বাঙালির জীবনেই দিনটি তাই বিশেষ তাৎপর্যপূণ। এটিই ছিল বাঙালির জন্য সশস্ত্র মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ারিআহ্বান।

Reneta

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা আগেই বলেছি, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণ। মাত্র ১৮ মিনিটে এমন ভাষণ পৃথিবীতে কেউ কখনও দেয় নাই। এ ভাষণের পর সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। দেরিতে হলেও ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছে। এজন্য ইউনেস্কোকে আমরা ধন্যবাদ জানাই। এটা বাঙালি জাতির বড় অর্জন।

মাহবুব উল আলম হানিফ বলেন, দেরিতে হলেও ইউনেস্কো বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি দিয়েছে। সেজন্য আমরা ধন্যবাদ জানাই। এ ভাষণ ছিল ঐতিহাসিক। এটা ছিল মানুষের আবেগ ও শিহরণ তৈরি করার মতো ভাষণ।

সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এরই মধ্যে বঙ্গবন্ধুর এ ভাষণ পৃথিবীর ১০টি ভাষণের মধ্যে স্থান পেয়েছে। অন্য ভাষণগুলো লিখিত, আর বঙ্গবন্ধুর এ ভাষণ অলিখিত। এ ভাষণের মধ্য দিয়ে তিনি জাতির সামনে একটি দিকনির্দেশনা তুলে ধরেছেন। এ ভাষণে সমাজ ব্যবস্থা, গণতন্ত্র, লক্ষ্য, স্বাধীনতা, মুক্তি, অনুপ্রেরণাসহ সবকিছুই তুলে ধরা হয়েছে। এ ভাষণ রাজনৈতিক ভাষণগুলোর মধ্যে অন্যতম।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাথুরুর কাছে জবাব চাইবে বিসিবি

পরবর্তী

শক্তিশালী তাজিকিস্তানকে রুখে দিল বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ফুটবল দল মাঠে প্রস্তুত, শক্তিশালী তাজিকিস্তানকে রুখে দেওয়ার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শক্তিশালী তাজিকিস্তানকে রুখে দিল বাংলাদেশ

অটোরিক্সা চালকের সঙ্গে শাকিব খানের ছবি, মামলা সমাধানের জন্য আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খানের নামে অটোরিক্সা চালকের দায়েরকৃত মামলা মিটমাটের চেষ্টা

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT