ক্রিকেট

বিশ্বাসের ভেলায় জয়ের ঠিকানায় পৌঁছাতে চায় বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মিরপুর টেস্টের চতুর্থ দিনে মেহেদী হাসান মিরাজের ব্যাটে তাকিয়ে বাংলাদেশ। শেষের সারির তিন ব্যাটারদের নিয়ে লিড বড় করতে পারলে ম্যাচের ফলও চলে আসতে পারে বাংলাদেশের পক্ষে! ইনিংস হারের শঙ্কা থেকে প্রতিরোধ গড়ে মিরাজ ও জাকের আলি বাংলাদেশকে নিয়ে গেছেন লড়াইয়ের স্রোতে। ১১২/৬ থেকে বাংলাদেশ তৃতীয় দিন শেষ করেছে ২৮৩/৭-এ গিয়ে। 

পাকিস্তান সফরে ২৬ রানে ৬ উইকেট হারিয়েও ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। আরও একবার বিশ্বাসে ভর করে লড়াইয়ে ফিরেছে টিম টাইগার্স।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের কথায়, খারাপ সময় পেছনে ফেলা যায় এই বিশ্বাস দলে ভেতরে ঢোকাই বড় প্রাপ্তি।

‘আমার দৃষ্টিকোণ থেকে বলব আমাদের বিশ্বাস রাখতে হবে। যেকোনো পরিস্থিতিতে বিশ্বাস আছে। যখন বিশ্বাস থাকে যেকোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করতে পারবেন। আমাদের যতটা বেশি সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে হবে। নিয়মিত রান বাড়াতে হবে। লিড যতটা বড় করা যায় করতে হবে।’

শেষ তিন উইকেট নিয়ে আরও একশর বেশি রান তোলার বিশ্বাসও রাখেন মুশতাক, ‘এই বিশ্বাস আছে (দুইশোর বেশি লিড দেয়া)। কোচিং স্টাফ ও খেলোয়াড়রা বিশ্বাস করতে শুরু করেছে। ক্রিকেটে আপনাকে যেকোনো পরিস্থিতিতে বিশ্বাস রাখতে হবে। আমরা ফলের কথা না ভেবে লড়াই ও প্রক্রিয়া ঠিক রাখব। বিশ্বাস থাকলেই ঘুরে দাঁড়িয়ে লড়াই করা যায়।’
বিষয়:বাংলাদেশ-সাউথ আফ্রিকা মিরপুর টেস্ট মুশতাক আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…