চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বাসটা আছে সাকিবের মনেপ্রাণে

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৮:১৩ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

গল, শ্রীলঙ্কা থেকে:  সাকিবের মনেপ্রাণে একটা বিশ্বাস আছে। চতুর্থদিন শেষে সংবাদ সম্মেলনে এসে দেশি-বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই বিশ্বাসের রেণুটা বারবার ছড়াতে চাইলেন, ‘শেষদিনের প্রথম ঘণ্টা গুরুত্বপূর্ণ। আমাদের টিকে থাকতে হবে। আমি মনেপ্রাণে বিশ্বাস করি জয় না হোক ড্র করা সম্ভব।’

চতুর্থদিন উইকেটে বল কিছুটা ঘুরেছে। শেষদিন এই ঘূর্ণিটা বাড়তে পারে। জয়ের জন্য এখনো বাংলাদেশের করতে হবে ৩৯০। হাতে দশ উইকেট। আর একটা দিন।

গলে কোনো দল শেষ ইনিংসে ৩০০ রানের বেশি করতে পারেনি। এমন পরিসংখ্যানও সাকিবকে ভয় ধরাতে পারছে না, ‘পঞ্চমদিনে উইকেট বোলারদের পক্ষে আচরণ করতেও পারে। কালকে সেটা একটু বাড়তে পারে। কিন্তু আমার কাছে মনে হয় আমাদের ব্যাটসম্যানরা দক্ষ। যেহেতু আমাদের দশ উইকেট হাতে আছে, আমরা মনেপ্রাণে বিশ্বাস করি কমপক্ষে জয় না হোক ড্র করা সম্ভব।’

শ্রীলঙ্কার বিশেষ কোনো বোলারকে নিয়ে বাংলাদেশ চিন্তা করবে না বলেও মত তার, ‘সবাইকে খুব সচেতনতার সঙ্গে খেলতে হবে। বলতে গেলে আমরা একটু পিছিয়ে আছি। তাই বেশি সতর্ক থাকতে হবে। ওদের সব বোলারই ভালো। প্রথম ইনিংসে দেখেছি সবাই ভালো জায়গায় বল ফেলে। সুতরাং আমাদের খুব ভালো ব্যাটিং করতে হবে।’

এদিন মিরাজের বলে দিমুথ করুনারত্নে শর্ট কাভারে ক্যাচ দিয়েছিলেন। সাকিব সেটা ধরতে ব্যর্থ হন। প্রসঙ্গটি উঠতেই সাকিবের জবাব, ‘ক্যাচ ড্রপ…আসলে এটা হয়ে যায়। কেউ এটা ইচ্ছাকৃতভাবে করে না। বিষয়টি আমরা বুঝতে পারি। এগুলো নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। একই সঙ্গে আমরা এগুলো নিয়ে কাজও করি। যাতে করে এই জায়গাগুলোতে উন্নতি করতে পারি।’

পঞ্চমদিন প্রথম সেশনে নিজেদের পরিকল্পনা নিয়ে সাকিব বলেন, ‘সৌম্য-তামিম যতক্ষণ পারুক ব্যাটিং করুক। এটাই পুরো টিমের চাওয়া। নতুন কিছু করার দরকার নেই। যার যে গেমপ্ল্যান সেটা করতে পারলেই হবে। এরকম একটা অবস্থায় সবাইকে আসলে হার্ডওয়ার্ক করতে হবে।’

Reneta

উইকেট প্রথম দিন থেকেই ব্যাটসম্যানদের হয়ে কথা বলছে। বাংলাদেশি বোলাররা কেউই তেমন প্রভাব বিস্তার করতে পারেননি। এমন উইকেটে সাকিব কাউকে দোষ দিতে চান না, ‘বোলাররা সবাই এই উইকেটে ভালোই করেছে। সবার দিক থেকে বিশেষ একটা চেষ্টা ছিল। আমার মনে হয় টিম-ম্যানেজমেন্টও সেটার প্রশংসা করেছে।’

‘মোস্তাফিজের ফেরা আমাদের জন্য বড় ব্যাপার। মিরাজও সবসময় ভালো বোলিং করেছে। অভিষেক থেকে এখন পর্যন্ত আমার মনে হয়নি কখনো ও খুব একটা খারাপ করেছে। শুধু ওরা দুজনই নয়। তাসকিন এবং শুভাশিসও ভালো করেছে।’ মন্তব্য সাকিবের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT