কুমিল্লার ঢুলিপাড়ায় পারিবারিক বিরোধের জের ধরে হত্যার শিকার দুই সহোদর শিশু। নিহতদের সৎভাই সফিউল ইসলাম ছোটন গলায় দড়ি পেচিয়ে ও শ্বাসরোধ করে ছোট দুই ভাইকে হত্যা করে বলে পরিবারের অভিযোগ।
নিহত দুই সহোদরের নাম মেহেদী হাসান জয় ও মেজবাউল হক মনি।
শনিবার দুপুর দেড়টার দিকে কুমিল্লার ঢুলিপাড়া চৌমুহনী এলাকার নিজ বাড়িতে তারা হত্যার শিকার হলেও ঘটনা জানাজানি হয় বিকালে।
পুলিশ দুই সহোদরের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যার ঘটনায় অভিযুক্ত সফিউল ইসলাম ছোটন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএর ফাইনাল বর্ষের ছাত্র।







