চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেন মুক্ত বুদ্ধির চর্চা করতে পারেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় পঞ্চম দিনেও উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ইংরেজি বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জনসহ নানা কর্মসূচি পালন করছেন শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা। হত্যার ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে আটক করেছে পুলিশ।

শিক্ষক হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের সামনে থেকে মৌন মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে রাস্তায় সমাবেশে অংশ নেন হাজার হাজার শিক্ষক ও শির্ক্ষাথী।

আন্দোলনের পাশাপাশি ক্লাস-পরীক্ষা চলবে বলে জানিয়েছেন তারা। শিক্ষক রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। সরকার ও প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েন শিক্ষকরা। 

Banglabid

ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আবদুল্লা আল মামুন বলেন, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সরকারের কাছে এই আবেদন করতে চাই, তারা সেই ব্যবস্থা নেবেন বিশ্ববিদ্যালয় যেনো বিশ্ববিদ্যালয়ের মতো চলতে পারে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেন মুক্ত বুদ্ধির চর্চা করতে পারেন এবং সেই অধিকার যেন তাদের থাকে।

আর ত্রাসের সাথে বিশ্ববিদ্যালয়ের মুক্ত চিন্তার চর্চা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

Reneta

পুলিশ প্রশাসন পক্ষ থেকে বলা হচ্ছে, সুষ্ঠু তদন্ত করে অপশক্তিকে দমনে কাজ করছেন তারা, তবে কাউকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান পুলিশ কমিশনার।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, প্রফেসর সিদ্দিকী হত্যাকাণ্ড এটা আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে আর আমরা এই অপশক্তি দমনের জন্য আইনুনাগ কাজ করে যাচ্ছি।

তিনি সবাইকে আতঙ্ক না হয়ে সাহসের সঙ্গে এ ঘটনা মোকাবেলা করার কথাও বলেন।

গত শনিবার মহানগরীর শালবাগান এলাকায় নিজ বাসভবনের কাছে শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি-শিক্ষক খুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুপ্ত হত্যা দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা: প্রধানমন্ত্রী

পরবর্তী

ডাবল মার্ডার নিয়ে কে কী বললেন

পরবর্তী

ডাবল মার্ডার নিয়ে কে কী বললেন

ট্রাম্পের দৃষ্টিতে হিলারি ‘ভালো প্রেসিডেন্ট’: স্যান্ডার্স

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT