চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা সমাধানে সরকার কতটা আন্তরিক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:২৮ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A
জাবি উপাচার্যের পদত্যাগের দাবি

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নানা আন্দোলন আর দাবিতে উত্তাল। যার বেশির ভাগই বিশ্ববিদ্যালয়ের উপচার্যের বিরুদ্ধে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের কর্ম পরিধি ও তাদের নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই শিক্ষার পরিবেশ খারাপ হওয়াসহ অস্থির হতে শুরু করেছে দেশের উচ্চ শিক্ষাঙ্গন। এই অবস্থায় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান সমস্যা সমাধানে সরকার চেষ্টা চালাচ্ছে।

দীপু মনি বলেন: দুই-একটা বিশ্ববিদ্যালয়ে এই সমস্যা হলেও বাকি সব বিশ্ববিদ্যালয় সঠিকভাবে চলছে। আলোচনার মাধ্যমে দ্রুততার সঙ্গে এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। অনেকদিন ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন-বিক্ষোভ চললেও দেরিতে হলেও শিক্ষা মন্ত্রীর এই বক্তব্য আশাজাগানিয়া।

শিক্ষা মন্ত্রীর বক্তব্যের দিনই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনকে প্রত্যাহারের জন্য সুপারিশ করেছে। গোপালগঞ্জের ভিসির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি, তারা তাদের তদন্ত প্রতিবেদনে ভিসির অনিয়ম-দুর্নীতির ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশও করেছে বলে গণমাধ্যমে প্রকাশ।

অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন জোরদার করেছে ভিসির পদত্যাগের দাবিতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, বিশ্ববিদ্যালয়ের হাজার কোটি টাকার উন্নয়ন কাজ থেকে ছাত্রলীগ নেতাদের ঈদ বখশিশ দেয়া না দেয়া বিতর্কে প্রশ্নবিদ্ধ। অভিযোগ উঠেছে, পরিবারের সদস্যরা ওইসব উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত। বিষয়টি দিন দিন জটিল আকার ধারণ করছে বলে আমাদের মনে হয়েছে।

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসব সমস্যার সমাধানে সরকার কতটা আন্তরিক, তা নিয়ে জনমনে নানা শঙ্কা থাকলেও শিক্ষা মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে আমরা বিশ্বাস করতে চাই। কারণ এসব সমস্যার সমাধানের পথ খোঁজার দায়িত্বতো সরকারেরই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বরিশালে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা নিবেদন (সংগৃহীত)।

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের পথ অনুসরণ করে স্টেম শিক্ষায় এগোতে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ

আগস্ট ৫, ২০২৬

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT