সমাজকথন

বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ‘হুগো বস’ এর দোকানে বিক্রি হচ্ছে বাংলাদেশে তৈরি জুতা

বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ‘হুগো বস’ এর দোকানে বিক্রি হচ্ছে বাংলাদেশে তৈরি জুতা

বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ‘হুগো বস’ এর দোকানে বাংলাদেশে তৈরি জুতা বিক্রি হওয়ার বিষয় নিজ চোখে দেখে আনন্দ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নিজ চোখে এ দৃশ্য দেখে আনন্দে তাঁর ঘুম হারাম হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

ফেসবুকে নিজের পেজে দেয়া একটি স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর ২য় বৃহত্তম পোষাক তৈরী এবং রপ্তানিকারক দেশ, বাংলাদেশ জাহাজ রপ্তানি করে, যুক্তরাষ্ট্রে ঔষধ রপ্তানি করে, এগুলো পুরনো খবর উল্লেখ করে প্রতিমন্ত্রী চারঘাটের বড়াল পাড়ের কালুহাটির পাদুকা পল্লীর সফলতাকে পুঁজি করে আরও বড় কিছু করার স্বপ্নের কথা বলেন।

শাহরিয়ার আলম তাঁর স্ট্যাটাসে লিখেছেন: বাংলাদেশ পৃথিবীর ২য় বৃহত্তম পোষাক তৈরী এবং রপ্তানিকারক দেশ, এটা পুরানো খবর। জাহাজ রপ্তানি করে, এটাও পুরানো খবর। যুক্তরাষ্ট্রে ঔষধ রপ্তানি করে, এটাও পুরানো খবর।

কিন্তু আমি নিজের চোখে যা দেখলাম আজকে, আনন্দে ঘুম হারাম হয়ে গেলো। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড HUGO BOSS এর দোকানে বিক্রি হচ্ছে MADE IN BANGLADESH জুতা। তাও আবার কোন নিয়মিত পণ্য বা টাইপ না। লিমিটেড এডিশনের AMZ Mercedes Benz রেঞ্জের জুতা!

আমি এখন স্বপ্ন দেখি চারঘাটের বড়াল পাড়ের কালুহাটির পাদুকা পল্লীর সফলতাকে পুজি করে আরও বড় কিছু করার। অসম্ভব মনে হচ্ছে ?

১৬ কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবানা!

বাংলাদেশ বিশ্বকে অবাক করে যাচ্ছে, অবাক করে যাবে।’

বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ‘হুগো বস’ এর দোকানে বিক্রি হচ্ছে বাংলাদেশে তৈরি জুতা

বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ‘হুগো বস’ এর দোকানে বিক্রি হচ্ছে বাংলাদেশে তৈরি জুতা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ‘হুগো বস’ এর দোকানে বিক্রি হচ্ছে বাংলাদেশে তৈরি জুতা

বিষয়:শাহরিয়ার আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…