চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বনেতাদের মোবাইল ফোন নম্বর দিয়ে বেড়াচ্ছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ৩১, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে নিজস্ব মোবাইল ফোনে যোগাযোগের বিষয়টা আমাদের কাছে অনেকটাই স্বাভাবিক মনে হতে পারে। কিন্তু কূটনৈতিক নিয়মে বিশ্বনেতাদের মাঝে ব্যক্তিগত নম্বরে কথা বলার অনুমতি নেই।

অথচ ঠিক এই কাজটাই করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বনেতাদের নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে বেড়াচ্ছেন তিনি। আবার জোর দিয়ে বলেও দিচ্ছেন যেন ওই নম্বরেই তাকে সবাই কল করেন!

কূটনৈতিক প্রটোকল অনুসারে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও কমান্ডার ইন চিফ পদে থাকা ব্যক্তি ব্যক্তিগত নম্বরে অন্যদের সঙ্গে কথা বলতে পারবেন না। তথ্যগত নিরাপত্তার স্বার্থে প্রেসিডেন্টের ফোনকল অনেকগুলো বিশেষভাবে সুরক্ষিত ফোন লাইনের একটি থেকে করা হয়। সরকারের পক্ষ থেকে দেয়া সেলফোনও অন্যান্য দেশের সরকারের আঁড়িপাতার ঝুঁকি থেকে নিরাপদ নয়।

ফলে ট্রাম্প সেই প্রটোকল ভাঙ্গায় প্রেসিডেন্টের কথোপকথনের নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা নিয়ে চিন্তায় পড়ে গেছেন সংশ্লিষ্টরা।

ভিন্ন ভিন্ন ঘটনাস্থলে উপস্থিত বর্তমান এবং সাবেক মার্কিন রাষ্ট্রীয় কর্মকর্তাদের সূত্রে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প কানাডা এবং মেক্সিকোর রাষ্ট্রনেতাদের যেচে নিজের মোবাইল নম্বর দিয়ে বলেছেন ওই নম্বরে তার সঙ্গে যোগাযোগ করতে। এদের মধ্যে এখন পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওই নম্বরে কল দিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।

এছাড়াও ইম্যানুয়েল মাক্রোঁ ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই ট্রাম্প তার সঙ্গে যোগাযোগ করে নিজের ফোন নম্বর দেন বলে নিশ্চিত করেছেন মাক্রোঁর ঘনিষ্ঠ নাম প্রকাশে অনিচ্ছুক এক ফরাসি কর্মকর্তা। তবে ফরাসি প্রেসিডেন্ট এই সুযোগের সদ্ব্যবহার করবেন কিনা, সে ব্যাপারে তিনি জানাতে রাজি হননি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT