চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী দলের জন্য বিসিবির ‘আনলিমিটেড ফান্ড’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:৫২ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ছবি: জাকির সবুজ

ছবি: জাকির সবুজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা যেন জাতীয় দল পর্যন্ত আসতে পারেন, সেজন্য তাদের নিবিড় পরিচর্যায় রাখতে চায় বিসিবি। আকবর-রাকিবুলদের নিয়ে তাই গঠন করা হচ্ছে অনূর্ধ্ব-২১ দল। আগামী ২ বছর তারা থাকবেন বিসিবির অধীনে।

ভবিষ্যতের পথ সুগম করতে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের প্রতি মাসে দেয়া হবে এক লাখ করে টাকা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তরুণদের অর্থ ও সুযোগ-সুবিধা নিয়ে চিন্তা করতে হবে না। তাদের জন্য থাকবে আনলিমিটেড ফান্ড।

‘ওদের কোনো কিছু নিয়ে চিন্তা করার কারণ নেই। আর্থিক দিক না শুধু, সব সুযোগ-সুবিধাও পর্যাপ্ত থাকবে। তারা শুধু খেলাধুলায় মনোনিবেশ করুক। আগে যেটা হতো কেউ কেউ হয়ত হাই-পারফরম্যান্সে (এইচপি) যেতে পারত। তাছাড়া অনূর্ধ্ব-১৯ এর পর অনেকেই হারিয়ে যেত। আমরা ঠিক করেছি অনূর্ধ্ব-২১ ইউনিট গঠন করব ওদেরকে নিয়ে।’

‘এই দলটা আরও দুই বছর একদম স্পেশালাইজড ট্রেনিং করে স্কিলড হবে। দুই বছর প্রত্যেকে প্রতি মাসে এক লক্ষ টাকা করে পাবে। দুই বছরের চুক্তি। এরপর নবায়ন করা হবে। যদি ভালো করে, এটা চলবে। যদি দেখি কেউ উন্নতি করছে না, সে চুক্তি থেকে বাদ পড়বে।’

‘যত রকমের সুযোগ-সুবিধা দেয়া দরকার। যত ভালো যা আছে তা করব। যাতে উন্নতি করতে পারে, বোর্ড তাদের পেছনে ব্যয় করবে। যত লাগে, ফান্ড আনলিমিটেড। আমরা চাই ২ বছর পর ওরা পরিণত হোক আরও। যাতে জাতীয় দলে ঢোকার পথটা অনেক সহজ হয়ে যায়।’

বয়সভিত্তিক ক্রিকেটে অতীতেও এসেছে দারুণ সব প্রতিভা। কেউ কেউ নিজেদের রাখতে পেরেছেন কক্ষপথে। সাফল্যের সিঁড়ি বেয়ে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছেন। অনেকেই আবার হারিয়েছেন পথ। বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের সম্ভাবনাময় খেলোয়াড়দের হারাতে চায় না বিসিবি। খুবই সম্ভাবনাময় আকবর আলীর দলকে ঘিরে তাই নেয়া বিশেষ পরিকল্পনা।

ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোহরাওয়ার্দী উদ্যানে আকবরদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

পরবর্তী

‘ধোনির সঙ্গে তুলনা বাড়াবাড়ি ছাড়া কিছু নয়’

পরবর্তী
ছবি: জাকির সবুজ

‘ধোনির সঙ্গে তুলনা বাড়াবাড়ি ছাড়া কিছু নয়’

এএফসি কাপে খেলা হচ্ছে না আবাহনীর

সর্বশেষ

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT