ক্রিকেট

বিশ্বজয়ী ছেলেকে বরণে ঢাকায় আকবরের বাবা-মা

বিশ্বজয়ী ছেলেকে বরণে ঢাকায় আকবরের বাবা-মা

যার নেতৃত্ব ও দাপুটে ব্যাটিংয়ে বাংলাদেশ জিতেছে স্বপ্নের বিশ্বকাপ, সেই আকবর আলীর বাবা ও মা ঢাকায় এসেছেন ছেলেকে বরণ করে নিতে। বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে অনূর্ধ্ব-১৯ দল পৌঁছাবে দেশে।

রংপুর থেকে ছুটে আসা আকবরের বাবা মো. মোস্তফা ও মা সাহিদা আক্তার যাবেন বিমানবন্দরে। আরও কয়েকজন খেলোয়াড়ের অভিভাবকের ঢাকায় আসার কথা জানা গেছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের মাধ্যমে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দল সরাসরি চলে আসবে মিরপুরের বিসিবি কার্যালয়ে। সংবাদ সম্মেলনের পর একাডেমি ভবনের ডাইনিংয়ে ডিনারে অংশ নেবেন খেলোয়াড়-বিসিবি কর্মকর্তারা। দাওয়াত দেয়া হয়েছে বিশ্বজয় করে ফেরা দামাল ছেলেদের অভিভাবকদেরও। রাতে তাদের থাকার ব্যবস্থাও করেছে বিসিবি।

খেলোয়াড়রা যার যার গ্রামের বাড়ির পথে ছুটবেন বৃহস্পতিবার সকালে। যাদের এলাকায় বিমানবন্দর আছে তাদের জন্য বিমান টিকিট কেটে রেখেছে বিসিবি। বাকিরা যাবেন বাসে চড়ে। সেটিরও ব্যবস্থা করেছে বিসিবি। রাকিবুল হাসান খিলগাঁও ও প্রান্তিক নওরোজ নাবিল যাবেন উত্তরার বাসায়।

বিষয়:২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আকবর নাজমুল হাসান পাপন বিসিবি যুব বিশ্বকাপ-২০২০

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…