চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে করোনায় সুস্থ ৯১ লাখের বেশি মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে বুধবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৫০ লাখ ৯১ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫৩ লাখ ৬২ হাজার ২৬২ জন চিকিৎসাধীন এবং ৬৩ হাজার ৭৮৫ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৯১ লাখ ১০ হাজার ২০৮ জন সুস্থ হয়ে উঠেছে।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১৮ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন, ব্রাজিলে ১৪ লাখ ৬৫ হাজার ৯৭০, ভারতে সাত লাখ ৫২ হাজার ৩৯৩, রাশিয়ায় পাঁচ লাখ ৬২ হাজার ৩৮৪ জন, চিলিতে তিন লাখ ছয় হাজার ৮১৬, পেরুতে দুই লাখ ৪৮ হাজার ৭৪৬, ইরানে দুই লাখ ৪২ হাজার ৩৫১, মেক্সিকোতে দুই লাখ ২৭ হাজার ১৬৫, দক্ষিণ আফ্রিকায় দুই লাখ আট হাজার ১৪৪, পাকিস্তানে দুই লাখ আট হাজার ৩০, সৌদি আরবে দুই লাখ সাত হাজার ২৫৯, তুরস্কে দুই লাখ চার হাজার ১১, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১, ইতালিতে এক লাখ ৯৬ হাজার ৯৪৯, জার্মানিতে এক লাখ ৮৮ হাজার ১০০, বাংলাদেশে এক লাখ ১৫ হাজার ৩৯৭, কাতারে এক লাখ চার হাজার ১৯১, কানাডায় ৯৭ হাজার ৭৫৭ জন, ফ্রান্সে ৭৯ হাজার ৭৩৪ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৮৪০ সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে ৪৯ হাজার ৯৬৪ জন, কুয়েতে ৫০ হাজার ৯১৯, সিঙ্গাপুরে ৪৪ হাজার ৫৮৪, সুইজারল্যান্ডে ৩০ হাজার ৩০০, দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ৬৯৮, মালয়েশিয়ায় আট হাজার ৫৬২ ও অস্ট্রেলিয়ায় আট হাজার ৪৪৪ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং পাঁচ লাখ ৭৫ হাজার ৫২৫ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারকরোনাকরোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থাবিশ্বব্যাপীসুস্থ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতীয় রাজনীতিতে নেতৃত্বের সঙ্কট প্রসঙ্গে

পরবর্তী

করোনাভাইরাস: দুই দেশের সীমান্তের বনাঞ্চলে বিয়ে অনুষ্ঠান

পরবর্তী

করোনাভাইরাস: দুই দেশের সীমান্তের বনাঞ্চলে বিয়ে অনুষ্ঠান

মিটু-র মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছিল সুশান্তকে, বললেন সঞ্জনা

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT