চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে একদিনেই করোনা আক্রান্ত ১ লাখ ১৬ হাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ২৯, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব তার ভয়াবহতা এখনো অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ক্রমাগত আক্রান্ত হয়ে চলেছে অসংখ্য মানুষ। পিছিয়ে নেই রাশিয়াও।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৩০৪ জন আর মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৬ জনের।

গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে ছিলো ব্রাজিল-২৪ হাজার ১৫১, যুক্তরাষ্ট্র-২২ হাজার ৬৫৮, রাশিয়া-৮হাজার ৩৭১, পেরু-৫হাজার ৮৭, চিলি-৬৬৫জন।

ভারতেও ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের পার্শ্ববর্তী দেশটিতে শনাক্ত হয়েছে ৭ হাজার ৩০০জন। ভারত করোনা আক্রান্ত দেশগুলোর তালিকায় এখন নবম স্থানে উঠে গেছে। আর বাংলাদেশ  উঠে এসেছে ২২ তম স্থানে। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২০২৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

করোনায় বিশ্বের শীর্ষস্থান যুক্তরাষ্ট্রের দখলে হলেও ল্যাটিন রাষ্ট্র ব্রাজিল দ্বিতীয় ও পূর্ব ইউরোপের রাশিয়া তৃতীয় অবস্থান নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে।

গত ২৩ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ১ হাজার ২২৩জন, ব্রাজিলে ১ হাজার ৬৭ জন।

Reneta

দেশ দুটিতে মোট করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে-যুক্তরাষ্ট্রে আক্রান্ত -১৭ লাখ ৬৮ হাজার ৪৬১জন, মৃত্যু-১ লাখ ৩ হাজার ৩৩০জন। ব্রাজিলে মোট আক্রান্ত-৪ লাখ ৩৮ হাজার ৮১২ জন, মোট মৃত্যু-২৬ হাজার ৭৬৪ জন।

ল্যাটিন আমেরিকার দেশগুলো করোনার কেন্দ্র হয়ে উঠার বিপরীতে ইউরোপের দেশ স্পেন, ইটালি, ফ্রান্স প্রভৃতি দেশে অনেকটাই হ্রাস পেয়েছে আক্রান্ত ও মৃতের হার। দেশগুলো এখন নতুন স্বাভাবিক পৃথিবীতে পদার্পণের প্রায় সব প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছে সর্বমোট ৫৯ লাখ ৫ হাজার ২৯২জন এবং মৃত্যু হয়েছে মোট ৩ লাখ ৬২হাজার ২৩ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসব্রাজিলযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT