বাংলাদেশ

বিশ্বজুড়ে পণ্য বাজার নজরদারি করছে এফএও

বিশ্বজুড়ে পণ্য বাজার নজরদারি করছে এফএও

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে পরিস্থিতি কোনদিকে যায় তা পর্যবেক্ষণ করছে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন বলেছেন, খাদ্যমূল্য যাতে নাগালের বাইরে যাওয়ার আগে সরকার প্রস্তুতি নিতে পারে সেজন্য বিশ্বজুড়ে পণ্য বাজার নজরদারি করছে এফএও।

ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৬ দেশের অংশগ্রহনে আন্তর্জাতিক সম্মেলনের প্রাক্কালে এসব হলেন তিনি।

৪ দিনের সম্মেলনের ১ম দিনে সচিব পর্যায়ের বৈঠকে সদস্য দেশ গুলোর প্রতিনিধিরা করোনারালে খাদ্য ও কৃষি খাতে অর্থনীতি এবং জীবিকার ক্ষতি মোকাবেলা এবং প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছেন।

গোটা সম্মেলনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার মধ্যে অন্যতম পুষ্টিহীনতা, জলবায়ু সংকটের ফলে প্রাণি এবং ফসলের রোগ বৃদ্ধি মোকাবিলায় করণীয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলোতে মানুষের জীবন ও জীবিকা আরেকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা।

১ম বারের মতো ঢাকায় আয়োজিত এই সম্মেলনে সশরীরে এবং ভার্চুয়ালি অংশ নেয়ার সুযোগ রয়েছে। এফএও এর মহাপরিচালক কু ডংইউ সশরীরে যোগ দিয়েছেন সম্মেলনে।

বিষয়:বিশ্ব খাদ্য সংস্থা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…