চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাবিশ্বের মতো বাংলাদেশেও বিশ্ব দুগ্ধ দিবস পালন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ০১, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব দুগ্ধ দিবস আজ। মঙ্গলবার ১ জুন বিশ্বের সঙ্গে বাংলাদেশেও বিশ্ব দুগ্ধ দিবস পালন করেছে।

দুধ এবং দুগ্ধজাত পণ্যের উপকারিতার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে ২০০১ সাল থেকে প্রতিবছরই জুন মাসের প্রথম দিনে দিবসটি পালিত হয়ে আসছে।

বিশ্ব দুগ্ধ দিবস-২০২১ এর প্রতিপাদ্য ‘সাসটেইনেবিলিটি ইন দ্য ডেইরি সেক্টর উইথ মেসেজ অ্যারাউন্ড দ্য এনভায়রমেন্ট নিউট্রেশন অ্যান্ড সোসিও ইকোনোমিকস’। এবার দিবসটি পালন করছে বিশ্বের শতাধিক দেশ। বাংলাদেশ তার মধ্যে অন্যতম।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বিশ্ব খাদ্য সংস্থা (এফএও) এ বছর দেশব্যাপী দিবসটি পালন করছে। এর অংশ হিসেবে ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত দুগ্ধ সপ্তাহ পালিত হবে।

১ জুন বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এদিন সকালে সুসজ্জিত পরিবহণের মাধ্যমে রাজধানীর খামারবাড়ি মোড়সহ অন্যান্য স্থানে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম, টি-শার্ট বিতরণ ও দরিদদ্রের দুধ খাওয়ানো কর্মসূচি পালন করা হয়।

এছাড়া দুগ্ধ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে সরকারি শিশু পরিবার ও নির্দিষ্ট সংখ্যক দরিদ্র মানুষকে বিনামূল্যে দুধ পান করানো, জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দফতরের মাধ্যমে দুগ্ধ পণ্য বহুমুখীকরণে পরামর্শ ক্যাম্পেইন পরিচালনা, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন, বিনামূল্যে প্রাণিসম্পদ চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা, বিনামূল্যে প্রাণিসম্পদের জন্য কৃমিনাশক ওষুধ বিতরণ ও টিকা প্রদান ক্যাম্পেইন পরিচালনা এবং মিডিয়া ডায়ালগ আয়োজনসহ জনসচেতনতামূলক অন্যান্য প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

Reneta

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বক্তব্য রেখেছেন বাংলাদেশে বিশ্ব খাদ্য সংস্থা (এফএও) এর প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন।

তিনি বলেন, বাংলাদেশে দুধ ও দুগ্ধের উত্পাদন বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এর ব্যবহারে; বিশেষত শিশুদের স্বাস্থ্যের সুফল বয়ে আনা এবং ক্ষুদ্র দুগ্ধ খামারিদের পাশাপাশি বেসরকারী খাতের ব্যবসায়ের সুযোগকে সমৃদ্ধ করতে বাংলাদেশের প্রশংসা করেছে খাদ্য স্বাস্থ্যর বাংলাদেশের প্রতিনিধি।

সিম্পসন বলেন, প্রতিদিন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ১ গ্লাস বা ২৫০ মিলিলিটার দুধ পান করা উচিত। বিশেষ করে শিশুদের বেড় ওঠা ও পুষ্টিগুণ সম্পন্ন হওয়ার ক্ষেত্রে দুধের বিকল্প নেই। দুগ্ধজাত খাদ্যদ্রব্য খুবই স্বাস্থ্যকর ও উপকারী।

বাংলাদেশে দুগ্ধ ও দুগ্ধজাত খাদ্যদ্রব্য উতপাদনে শক্তিশালী ভূমিকা পালন করে ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব খাদ্য সংস্থাবিশ্ব দুগ্ধ দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT