চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজিৎ হত্যা: আপীল শুনানী শুরুর অপেক্ষা

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১২:৪৩ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৭
আদালত
A A
মুন সিনেমা হল

রাজধানীর পুরান ঢাকার আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথরেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিল শুনানির জন্য  পেপারবুক প্রস্তুত হয়েছে। নিয়মানুযায়ী প্রধান বিচারপতি এখন এই মামলার ডেথরেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে একটি বেঞ্চে পাঠাবেন।

প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে এই হত্যা মামলার পেপারবুক প্রস্তুত করা হয় বলে চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ।

২০১৩ সালের ১৮ ডিসেম্বর আলোচিত  এই  হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড  দেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক।

Banglabid

ওই রায়ের এক সপ্তাহের মধ্যে মামলার ডেথরেফারেন্স হাইকোর্টে আসে। সেই সঙ্গে নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।

মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন- রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, রাজন তালুকদার এবং মীর মো. নূরে আলম লিমন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- এএইচএম কিবরিয়া, ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, মোশাররফ হোসেন ও কামরুল হাসান। এদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।

Reneta

২০১৩ সালের ৫ মার্চ বিশ্বজিৎ দাস হত্যা মামলায়  ছাত্রলীগের ২১ কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২০১২ সালের  ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে নির্মমভাবে হত্যা করা হয় দর্জি দোকানী বিশ্বজিৎ দাসকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর বক্তব্য আদালতের ওপর প্রভাব: বিএনপি

পরবর্তী

অপেক্ষা করি, যখন আবার তোমার সঙ্গে থাকব

পরবর্তী

অপেক্ষা করি, যখন আবার তোমার সঙ্গে থাকব

আগামী সংসদ অধিবেশনেই প্রস্তাবিত সম্প্রচার নীতিমালা উত্থাপিত হবে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT