চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

পর্তুগালের জার্সিতে ২০২৬ বিশ্বকাপই হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ আসর। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে এমনই ইঙ্গিত দিয়েছেন তার বোন কাটিয়া আভেইরো। টরন্টোয় ম্যাচে যাওয়ার আগে ‘স্পোর্ত টিভি’কে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই বিশ্বকাপই রোনালদোর জাতীয় দলের হয়ে ‘লাস্ট ড্যান্স’।

ক্রোয়েশিয়া ম্যাচসহ জাতীয় দলের হয়ে ২৩২ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন রোনালদো। বিদায় নিলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও ১৪৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের দখলেই রেখে যাবেন। পর্তুগালের হয়ে তিনি জিতেছেন ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপ ও দুটি নেশন্স লিগ শিরোপা। তবে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন এখনও অপূর্ণ, আর সেটিই তার শেষ বড় লক্ষ্য।

রোনালদোকে নিয়ে সমালোচনারও জবাব দিয়েছেন কাটিয়া। তিনি বলেন, ‘যারা সত্যিকারের ফুটবল বোঝে, তারা রোনালদোকে ভালোবাসবেই। ২০ বছরের বেশি সময় ধরে সে বিশ্ব ফুটবলে আধিপত্য ধরে রেখেছে। এত সমালোচনা আমাদের পরিবারের সুখে কোন প্রভাব ফেলবে না।’

‘‘আমার কাছে যে তথ্য আছে, তাতে এখন থেকেই বিদায়ের জন্য প্রস্তুত থাকতে পারেন। আজই নয়, তবে আমার বিশ্বাস এটাই জাতীয় দলের হয়ে রোনালদোর শেষ আসর। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপই তার ‘লাস্ট ড্যান্স’।’’

‘এই দুই দশকেরও বেশি সময়ের যাত্রাটা উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাকে নিয়ে আমি ভীষণ গর্বিত। কাতার বিশ্বকাপেও ছিলাম, এবারও আছি- এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, শেষপর্যন্ত আমরা হাসিমুখেই মাঠ ছাড়ব। রোনালদো আত্মবিশ্বাসী, বরং আমাদের চেয়ে সে অনেক কম উদ্বিগ্ন। তার মধ্যে ইতিবাচক মানসিকতা ও আত্মবিশ্বাস দেখেছি, যা সমর্থক হিসেবে আমাদেরও ভরসা জোগায়। শেষ ষোলোতে প্রতিপক্ষ স্পেন হলেও কিংবা অন্য যে দলই আসুক, তাদের মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

২০০৩ সালে জাতীয় দলে অভিষেকের পর রোনালদোর ২৩ বছরের পথচলার কথা স্মরণ করে কাটিয়া বলেন, এই দীর্ঘ যাত্রা নিয়ে তারা গর্বিত। তিনি আরও জানান, রোনালদো আত্মবিশ্বাসী এবং দলের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। শেষ ষোলোতে প্রতিপক্ষ স্পেন হলেও যে দলই সামনে আসুক, পর্তুগাল প্রস্তুত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাটিয়া আভেইরোপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোরোনালদোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT